News Flash

Image

এনজেপি স্টেশন থেকে গ্রেফতার সাত রোহিঙ্গা

শিলিগুড়ি, ২৯ মে (হি.স.) : নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সাত রোহিঙ্গাকে গ্রেফতার করেছে জিআরপি। তারা সবাই মঙ্গলবার এনজেপি হয়ে পঞ্জাব যাচ্ছিলেন। এর মধ্যে চারজন মহিলা, তিনজন পুরুষ ও এক শিশু রয়েছে। ধৃত রোহিঙ্গাদের নাম হলো জুবেরা বেগম, রেহানা আক্তার, আছিয়া বেগম, হাসিনা বেগম, নূর হাকিম, সাদ্দাম হোসেন ও আজিনুর। তারা সবাই বাংলাদেশের শরণার্থী শিবিরে বসবাস করতেন।

পুলিশ সূত্রে খবর, রোহিঙ্গাদের এই দলটি অসমের বদরপুর জংশন থেকে ক্রান্তি এক্সপ্রেসে উঠেছিল। ইচ্ছে ছিল দিল্লি হয়ে পাঞ্জাব যাওয়ার। যদিও এনজেপি জিআরপি এই তথ্য প্রথম পায়। উপরোক্ত তথ্যের ভিত্তিতে, জিআরপি এনজেপি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটিতে তল্লাশি চালিয়ে সাত রোহিঙ্গাকে ট্রেন থেকে নামিয়ে তাদের আটক করে। তারা কী উদ্দেশ্যে পাঞ্জাব যাচ্ছিল তা জানা যায়নি। এনজিপি জিআরপি পরবর্তী ব্যবস্থা নেওয়া শুরু করেছে।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top