News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যর্থ প্রেমের জ্বালায় কল্যাণপুরে আত্মঘাতী যুবক
Image

ব্যর্থ প্রেমের জ্বালায় কল্যাণপুরে আত্মঘাতী যুবক

নিজস্ব প্রতিনিধি, কল্যানপুর, ২০ আগষ্ট৷৷ ব্যর্থ প্রেমের জ্বালা সহ্য করতে না পেরে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে৷ তার love-clipart-clip-art-love-clipartনাম বিপুল ত্রিপুরা৷ বাড়ি কল্যানপুর থানাধীন রজনী সর্দার পাড়া৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
কল্যানপুর থানা এলাকার রজনী সদ্ধার পাড়ার বিক্রমরাজ ত্রিপুরার পুত্র বিপুল ত্রিপুরা প্রতিবেশী এক যুবতীকে ভালবাসত৷ ইতিমধ্যেই অপর এক যুবকের সঙ্গে যুবতীটির সামাজিক ভাবে বিয়ের দিনক্ষণ প্রায় চূড়ান্ত হয়ে গেছে৷ বিষয়টি বিপুল তার মা বাবাকে জানায়৷ কিন্তু তার পরিবারের লোকজন তাতে সায় দেননি৷ তাতে ক্ষোভে অভিমানে বিষপানে আত্মহত্যা করেছে বিপুল ত্রিপুরা নামে ওই যুবক৷ তাকে প্রথমে কল্যানপুর হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেখান থেকে তাকে আগরতলায় জি বি হাসপাতলে স্থানান্তর করা হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ চিকিৎসাধীন অবস্থায় জি বি হাসপাতালে তার মৃত্যু হয়৷ তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top