শ্রীনগর, ১৭ আগস্ট (হি.স.): বিচ্ছিন্নতাবাদীদের ডাকা বনধ ও প্রশাসনিক কারফিউ-এর কারণে এমনিতেই অচল ভূস্বর্গ| এরই মধ্যে জঙ্গি হামলায় রক্তাক্ত হল
কাশ্মীর উপত্যকা| কাশ্মীরের বারামুল্লা জেলায় জঙ্গিদের গুলিতে মৃতু্য হয়েছে ২ সেনা জওয়ান ও ১ পুলিশ কর্মীর| আহত হয়েছেন ৫ জন নিরাপত্তারক্ষী| ঘটনার পরই সেখান থেকে পালিয়ে যায় জঙ্গিরা| গোটা এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী|
সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, রাত ২.৩০ মিনিট নাগাদ (ৱুধবার) শ্রীনগর জাতীয় সড়কের উপর বারামুল্লা জেলায় পুলিশ ও সেনার কনভয়ের উপর হামলা চালায় জঙ্গিরা| জঙ্গিদের গুলিতে ঘটনাস্থলেই মৃতু্য হয় ২ সেনা জওয়ান ও ১ পুলিশ কর্মীর| আহত হন পাঁচ জন নিরাপত্তারক্ষী| রাতের অন্ধকারে সড়কের উপরেই প্রায় ২০ মিনিট ধরে চলে গুলির লড়াই|
হিজৱুল মুজাহিদিন জঙ্গি ৱুরহান ওয়ানির মৃতু্যর পর থেকেই অশান্ত কাশ্মীর| তপ্ত ভূস্বর্গে বারবার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে ভারতীয় সেনাকে| বিক্ষোভ এড়াতেই রাতের অন্ধকারে কনভয় নিয়ে এলাকা বদল করছিলেন নিরাপত্তা কর্মীরা, তাতেও কোনও লাভ হল না| সাম্প্রতিক অতীতে প্রথম বারের জন্য কাশ্মীরে জঙ্গি হামলায় আক্রান্ত হল সেনার কনভয়|
জঙ্গি হামলায় রক্তাক্ত কাশ্মীর, মৃত ৩ নিরাপত্তারক্ষী
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















