News Flash

  • Home
  • Uncategorized
  • ফের বিস্ফোরণে কেঁপে উঠল অসমের তিনসুকিয়া, কড়া নিরাপত্তা ব্যবস্থা
Image

ফের বিস্ফোরণে কেঁপে উঠল অসমের তিনসুকিয়া, কড়া নিরাপত্তা ব্যবস্থা

গুয়াহাটি, ১৫ আগস্ট(হি.স.) : দেশজুড়ে যখন পালিত হচ্ছে ৭০তম স্বাধীনতা দিবস, তখন ফের বিস্ফোরণে কেঁপে উঠল অসমের bomb blastতিনসুকিয়া, শিবসাগর এলাকা| রবিবার সকালে পর পর পাঁচটি বিস্ফোরণে কেঁপে ওঠে ভারতের উত্তর-পূর্বের এই রাজ্য| পুলিশ সূত্রে দাবি, আলফা জঙ্গি সংগঠনই এই হামলার নেপথ্যে রয়েছে|
তবে বিস্ফোরণে কারও আহত বা নিহত হওয়ার খবর নেই| এদিন সকাল সাতটা চল্লিশ মিনিট নাগাদ চরাইদেও জেলার তেঙ্গাপুখারি এলাকার একটি ফাঁকা জায়গায় বিস্ফোরণ ঘটে| ওই জেলার এসপি এপি তিওয়াড়ির দাবি, জঙ্গিরা মাটির তলায় বিস্ফোরক পুঁতে রেখেছিল|
এছাড়া অসমের তিনসুকিয়া এলাকায় আরও চারটি বিস্ফোরণ ঘটে| সেখানকার ইন্দিরা গান্ধী স্কুলের কাছে আইইডি রাখা ছিল| সকাল ৭ টা ১৫ মিনিট নাগাদ সেখানে প্রথম বিস্ফোরণটি ঘটে| তারপরই বদলাভাতা চা বাগানের ৬নং লাইনে কাছে পরের বিস্ফোরণটি ঘটে| এরপর ফুলবাড়ির গামতুমতি এলাকায় চতুর্থ বিস্ফোরণটি ঘটে| তবে শনিবার মুকুম এলাকা থেকে চার কেজির আইইডি বিস্ফোরক উদ্ধার করে পুলিশ|
এই বিস্ফোরণের পর গোটা অসম কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে|

Releated Posts

জলের দাবিতে বালতি হাতে সড়ক অবরোধ মহিলাদের, ধজনগরে তীব্র ক্ষোভ

বিশালগড়, ১ সেপ্টেম্বর: পানীয় জলের তীব্র সংকটে অতিষ্ঠ হয়ে এবার রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন ধজনগর এলাকার মহিলারা। বালতি…

ByByReshmi Debnath Sep 1, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top