গুয়াহাটি, ১৫ আগস্ট(হি.স.) : দেশজুড়ে যখন পালিত হচ্ছে ৭০তম স্বাধীনতা দিবস, তখন ফের বিস্ফোরণে কেঁপে উঠল অসমের
তিনসুকিয়া, শিবসাগর এলাকা| রবিবার সকালে পর পর পাঁচটি বিস্ফোরণে কেঁপে ওঠে ভারতের উত্তর-পূর্বের এই রাজ্য| পুলিশ সূত্রে দাবি, আলফা জঙ্গি সংগঠনই এই হামলার নেপথ্যে রয়েছে|
তবে বিস্ফোরণে কারও আহত বা নিহত হওয়ার খবর নেই| এদিন সকাল সাতটা চল্লিশ মিনিট নাগাদ চরাইদেও জেলার তেঙ্গাপুখারি এলাকার একটি ফাঁকা জায়গায় বিস্ফোরণ ঘটে| ওই জেলার এসপি এপি তিওয়াড়ির দাবি, জঙ্গিরা মাটির তলায় বিস্ফোরক পুঁতে রেখেছিল|
এছাড়া অসমের তিনসুকিয়া এলাকায় আরও চারটি বিস্ফোরণ ঘটে| সেখানকার ইন্দিরা গান্ধী স্কুলের কাছে আইইডি রাখা ছিল| সকাল ৭ টা ১৫ মিনিট নাগাদ সেখানে প্রথম বিস্ফোরণটি ঘটে| তারপরই বদলাভাতা চা বাগানের ৬নং লাইনে কাছে পরের বিস্ফোরণটি ঘটে| এরপর ফুলবাড়ির গামতুমতি এলাকায় চতুর্থ বিস্ফোরণটি ঘটে| তবে শনিবার মুকুম এলাকা থেকে চার কেজির আইইডি বিস্ফোরক উদ্ধার করে পুলিশ|
এই বিস্ফোরণের পর গোটা অসম কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে|
ফের বিস্ফোরণে কেঁপে উঠল অসমের তিনসুকিয়া, কড়া নিরাপত্তা ব্যবস্থা
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















