News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় সড়ক প্রশস্ত করার লক্ষ্যে শান্তিরবাজারে উচ্ছেদ অভিযান
Image

জাতীয় সড়ক প্রশস্ত করার লক্ষ্যে শান্তিরবাজারে উচ্ছেদ অভিযান

bad roadনিজস্ব প্রতিনিধি, আগরতরলা, ২২ জুলাই৷৷ আগরতলা-সাব্রুম জাতীয় সড়ক আরো প্রশস্ত করার লক্ষ্যে বীরচন্দ্র মনু থেকে শান্তিরবাজার পর্যন্ত সরকারি জায়গা দখলমুক্ত করার জন্য অভিযানে নেমেছে প্রশাসন৷ বোলডজারের সাহায্যে অবৈধ নির্মাণ ভেঙ্গে দিয়ে জায়গা দখলমুক্ত করার কাজ চলেছে দ্রুতগতিতে৷
আসাম-আগরতলা জাতীয় সড়কের পাশাপাশি আগরতলা সাব্রুম জাতীয় সড়কও চারলেন করার পরিকল্পনা রয়েছে সরকারের৷ সে জন্য রাস্তার দুপাশের দখলদারদের কাছ থেকে জমি দখলমুক্ত করা খুবই জরুরি৷ সে লক্ষ্যকে সামনে রেখে শান্তিরবাজার মহকুমা প্রশাসন বীরচন্দ্র মনু থেকে শান্তিরবাজার পর্যন্ত রাস্তার দুপাশ দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে৷ ইতিপূর্বেই জবর দখলকৃত জায়গার দখল ছাড়ার জন্য প্রশাসনের তরফে সর্বশেষ নোটিশও পাঠানো হয়েছে৷ যারা জমির দখল ছাড়েননি তাদের ঘরবাড়ি বাউন্ডারি ওয়াল ইত্যাদি ভেঙ্গে জমিদখলমুক্ত করার কাজ চলেছে৷ বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে বোলডজারের নিয়ে উচ্ছেদ অভিযান৷ মহকুমা শাসক নিজে দাঁড়িয়ে থেকে উচেছদ অভিযানে নেতৃত্ব দেন৷ অনেকেই দোকানপাট ভাঙ্গার আগে মালপত্র অন্যত্র সরিয়ে নিয়েছেন৷ তাতে সন্তোষ ব্যক্ত করেছেন মহকুমা শাসক৷ যারা ক্ষতিপূরণ পেয়েছেন তারা স্বউদ্যোগেই দোকানপাট ভেঙ্গে নিয়েছেন বলে জানান তিনি৷
মহকুমা শাসক ছাড়াও অভিযান চলাকালে আরক্ষা প্রশাসনের পদস্থ আধিকারিক, রেভিনিউ দপ্তরের আধিকারিকসহ সরকারি অন্যান্য দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top