News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে প্রবেশ করল বর্ষা, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
Image

রাজ্যে প্রবেশ করল বর্ষা, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

RAINনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷ রাজ্যে বর্ষা প্রবেশ করেছে৷ আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী রবিবার দিনভর বৃষ্টিপাত হয়েছে৷ সোমবারও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে৷ শুধু তাই নয় টানা তিনদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ রবিবার ভোর থেকেই ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যে৷ দিনের বেলায় দফায় দফায় বৃষ্টি হয়েছে৷ সন্ধ্যার পর মুশলধারে বৃষ্টিপাত হয়েছে৷ আবহাওয়া বিভাগ জানিয়েছে এদিন দিনের বেলায় ৬ মিলিমিটার এবং রাতে ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা গিয়েছে৷ এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রী সেলসিয়াস৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ৷ বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ৩ কিলোমিটার৷
এদিকে, সোমবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে৷ আগামীকাল দিনের বেলায় ১৪ মিলিমিটার এবং রাতে ২ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ দিনের সর্বোচ্চ তাপমাত্র ৩২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রী সেলসিয়াস হতে পারে বলে জানা গিয়েছে৷ মঙ্গলবারও একইভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ তবে, সোমবারের তুলনায় মঙ্গলবার বৃষ্টিপাত কিছুটা কম হবে বলে অনুমান করা হচ্ছে৷ আবহাওয়া বিভাগ ধারণা করছে মঙ্গলবার দিনের বেলায় ৩ মিলিমিটার এবং রাতে ৬ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে৷
আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, ওড়িশা উপকূল এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাত শুরু হয়েছে৷ সমগ্র পূর্বোত্তরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবীদরা জানিয়েছেন৷ সোমবার ত্রিপুরা সহ সমগ্র পূর্বোত্তরে ভারী বৃষ্টিপাতের অনুমান করা হচ্ছে৷ স্বাভাবিকভাবেই রবিবার দিনভর বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়েছে৷ কিন্তু, জনজীবনে প্রভাব পড়েছে৷ রবিবার ছুটির দিন হওয়ায় মানুষের খুব একটা ভুগান্তি না হলেও সোমবার ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে তাতে জনজীবনে মারাত্মক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top