News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর কাছে ড্রাগসমুক্ত অসম গড়ার আহ্বান মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে কৃতী পড়ুয়াদের
Image

মুখ্যমন্ত্রীর কাছে ড্রাগসমুক্ত অসম গড়ার আহ্বান মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে কৃতী পড়ুয়াদের

গুয়াহাটি, ০৫ জুন, (হি.স.) : অসমে ক্রমবর্ধমান ড্রাগস-ব্যাধি থেকে যুব সমাজকে রক্ষা করার আহ্বান জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শীর্ষ স্থানাধিকারী কৃতী মেধাবী ছাত্রছাত্রীরা। আজ দিশপুরে মুখ্যমন্ত্রীর সভাগৃহে আয়োজিত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও হাই মাদ্রাসার পরীক্ষায় কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন রাখার পাশাপাশি তাঁরা রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর আর্জিও জানিয়েছে সর্বানন্দ সনোয়ালকে। শিক্ষামন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মাকে সঙ্গে নিয়ে এক এক করে সকল কৃতী পড়ুয়াকে ফুলের তোড়া, অসমের মর্যাদাসম্পন্ন গামোছা ও জাঁপি দিয়ে সংবর্ধনা জানান মুখ্যমন্ত্রী। তারপর নিজের নিজের ভাষণে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী প্রদত্ত এই সংবর্ধনায় তাঁরা আপ্লুত বলে জানিয়ে রাজ্যের যুবসমাজকে ড্রাগস-এর হাত থেকে রক্ষা করতে ড্রাগ-মাফিয়াদের লাগাম ধরতে আবেদন রাখে। পাশাপাশি গরিব-দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এইসব পডুয়াদের উচ্চশিক্ষার জন্য বিশেষ কোনও পদক্ষেপ নেওয়া এবং রাজ্যে বেকারদের জন্য উপযুক্ত কর্মসংস্থাপনের সুযোগ বাড়ানোর আর্জিও জানিয়েছে তাঁরা।
তাঁদের গঠনমূলক এই চিন্তায় তিনি মুগ্ধ বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অসমের উন্নয়নের স্বার্থে তাঁরা ক্ষমতায় এসেছেন। সকল ছাত্রছাত্রী, বেকার যুবক-যুবতীদের কল্যাণে বহু পরিকল্পনা তাঁর সরকারের আছে। কেবল একটু সময়ের প্রয়োজন।রাজ্য সরকার খুব শীঘ্রই অসমের তিন হাজার শিক্ষার্থীকে সর্বভারতীয় সার্ভিসের পরীক্ষায় অবতীর্ণ হওয়ার উপযোগী করে গড়ে তুলতে এক প্রকল্প হাতে নিয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। তিনি জানান, এজন্য অষ্টম শ্রেণি থেকে স্নাতকোত্তর শ্রেণি পর্যন্ত তিন হাজার পড়ুয়াদের বাছাই করা হবে। বাছাই প্রক্রিয়া শেষে সর্বভারতীয় সার্ভিসের পরীক্ষায় বসতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে তাঁদের। খুব শিগগির এই কাজ শুরু হবে বলেও জানান তিনি।

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top