News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে বনধে আমরা বাঙালীর জোরদার পিকেটিং
Image

খোয়াইয়ে বনধে আমরা বাঙালীর জোরদার পিকেটিং

Khowai ABনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৮ এপ্রিল৷৷ ত্রিপুরা রাজ্যের বিরোধী দলগুলির ডাকা বনধকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই খোয়াইতে উত্তেজনা দেখা দেয়৷ প্রধান বিরোধী দল হিসাবে কংগ্রেসের নাম কাগজে কলমে থাকলেও সবেমাত্র মাইকযোগে প্রচার সেরেই উনারা বিরোধী দলের মহান দায়িত্ব সম্পন্ন করার মতো আত্মতুষ্টিতে ভোগেই সম্ভবত বনধের দিন পালিয়ে বাঁচলেন৷ অথচ আমরা বাঙালিরা হাতেগুনা কিছু কর্মী দলের ডাকা ২৪ ঘন্টার বনধ এর সমর্থনে শুধু পথ সভায় সামিল হননি, বরং বনধের দিন রাস্তায় পিকেটিংও করলেন৷ হাতেগুনা কিছু আমরা বাঙালির কর্মীর জন্যই পুলিশ প্রশাসনের এমনভাব যেন দক্ষযজ্ঞ বেঁধে যাবে৷ তবে আমরা বাঙালির ডাকা বনধ-এর প্রভাব খোয়াই শহরে কিন্তু বেশ ভালই পড়ল সোমবার৷ প্রাণকেন্দ্র সুভাষপার্ক বাজার সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখেন৷ ব্যাঙ্ক, পোস্ট অফিস বন্ধ থাকলেও সুকল কলেজ ছিল খোলা৷ কিন্তু ছাত্রছাত্রীদের উপস্থিতির হার ছিল নগণ্য৷ কারণ যানবাহন না চলার দরুন ছাত্রছাত্রীরা সুকল কলেজে পৌঁছাতে পারেনি৷ যদিও শহরের উপর কিছু টমটম এবং অটো পরিষেবা চালু থাকে৷ কিন্তু অতি উৎসাহী কিছু শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমরা বাঙালি দলের পিকেটারদের মারধরের অভিযোগ তুলেছেন আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির প্রচার সচিব গৌতম ঘোষ৷
এদিকে, জনগণের অভিমত কেন এমনটা হবে? খোয়াই থানা বাবুদের চালে পড়ে যায় আমরা বাঙালি দল৷ সুরঞ্জন দাস এবং সমীরণ আচার্য আহত হওয়ার খবর পেয়ে দলের সব পিকেটাররা জড়ো হয়ে নৃপেন চক্রবর্তী এভিন্যুতে৷ সঙ্গে সঙ্গে থানা বাবুরা জালে তুলে নেয় ২২ জন পিকেটারকে৷ মোট ২৭ জন পিকেটারকে গ্রেপ্তার দেখিয়ে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে আটকে রাখা হয় দিনভর৷ সোমবার সকাল ৮টায় সামান্য পিকেটিংয়েই বনধে সাড়া ফেলে দেয় আমরা বাঙালি দল৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top