News Flash

  • Home
  • Uncategorized
  • কিছুটা স্বস্তিতে লাতুর, ৫ লক্ষ লিটার জল নিয়ে পেঁৗছল বিশেষ ট্রেন
Image

কিছুটা স্বস্তিতে লাতুর, ৫ লক্ষ লিটার জল নিয়ে পেঁৗছল বিশেষ ট্রেন

laturলাতুর, ১২ এপ্রিল (হি.স.): খরা কবলিত লাতুরে ৫ লক্ষ লিটার জল নিয়ে পৌঁছল বিশেষ ট্রেন| সোমবার মিরাজ থেকে লাতুরের উদ্দেশে রওনা দেয় ১০ ওয়াগনের এই ট্রেনটি| আর মঙ্গলবার ভোর ৫টা নাগাদ লাতুরে পৌঁছয় ট্রেনটি| ৩৫০ কিলোমিটার পাড়ি দিতে বিশেষ ট্রেনটির সময় লেগেছে ১৮ ঘন্টা| ৮ এপ্রিলের কোটার ওয়ার্কশপ থেকে মিরাজের উদ্দেশে রওনা দিয়েছিল ট্রেনটি| এদিকে, ১৫ এপ্রিলের মধ্যে জলভর্তি আরও একটি মালবাহী ট্রেনকে লাতুরে পাঠানোর জন্য প্রস্তুত রাখা হবে বলেও জানিয়েছেন রেলের এক আধিকারিক|
লাতুরের মেয়র শেখ আখতার বলেছে, জল আসার খবরে কিছুটা হলেও স্বস্তিতে লাতুর| রাত থেকেই স্টেশনে প্রতীক্ষায় বসে আছেন বহু মানুষ| জেলা প্রশাসন সেই জল মজুত করে রাখার ব্যবস্থা করছে| সেখান থেকেই তা পৌঁছে দেওয়া হবে লাতুরের অন্যান্য জায়গায়| এক রেল আধিকারিক জানিয়েছেন, আগামী ১৫ তারিখের মধ্যেই ৫০ ওয়াগনের আরও একটি জলভর্তি বিশেষ ট্রেন সেখানে পৌঁছবেয়| সেই ট্রেনটির প্রতিটি ওয়াগনে ৫৪ লিটার করে জল ধরে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top