News Flash

  • Home
  • Uncategorized
  • এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গৌতম বসু
Image

এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গৌতম বসু

EDUCATIONNNনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ রাজ্যের নিজস্ব বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে মনোনীত হয়েছেন ড. গৌতম বসু৷ উচ্চ শিক্ষা দপ্তর ইতিমধ্যে তাঁকে নিযুক্তি পত্র পাঠাবে৷ মঙ্গলবার মহাকরণে একথা জানিয়েছেন উচ্চ শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী৷ পাশাপাশি আগামী শিক্ষাবর্ষেই রাজ্য সরকার রাজ্যের নিজস্ব বিশ্ববিদ্যালয় এমবিবি বিশ্ববিদ্যালয় শুরু করতে চাইছে বলে তিনি জানিয়েছেন৷
শ্রী চক্রবর্তী এদিন বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্চ কমিটি ড. গৌতম বসুর নাম মনোনীত করেছেন৷ তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন৷ প্রথা মোতাবেক আচার্য তথা রাজ্যপাল তাঁকে নিযুক্ত করেন৷ ইতিমধ্যে রাজভবন থেকে ড. বসুর নিযুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য সরকারকে জানানো হয়েছে৷ এদিন, উচ্চ শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যের নিজস্ব বিশ্ববিদ্যালয়টি আরো আগে শুরু করা গেলে ভাল হত৷ উপাচার্য যত তাড়াতাড়ি দায়িত্ব গ্রহণ করবেন তখনই বিশ্ববিদ্যালয় চালু করা সম্ভব হবে৷ রাজ্যের ছয়টি কলেজকে এই বিশ্ববিদ্যালয়ের আওতায় আনা হয়েছে৷ এমবিবি, বিবিএমসি, মহিলা কলেজ, আইন কলেজ, রামঠাকুর কলেজ এবং টিআইটি রাজ্যের নিজস্ব এমবিবি বিশ্ববিদ্যালয়ের আওতায় আনা হয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top