News Flash

  • Home
  • Uncategorized
  • ভৌগোলিক অবস্থানের জটিলতায় পূর্বোত্তর পিছিয়ে রয়েছে ঃ রাজ্যপাল
Image

ভৌগোলিক অবস্থানের জটিলতায় পূর্বোত্তর পিছিয়ে রয়েছে ঃ রাজ্যপাল

tathagata royকলকাতা, ২৯ মার্চ৷৷ ভৌগোলিক অবস্থানের জটিলতার কারণে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলো অনেকটাই পিছিয়ে পড়েছে বলে মনে করেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়৷ মঙ্গলবার রোটারি সদনে একটি বাংলা সাপ্তাহিক পত্রিকার উদ্যোগে এক সেমিনারে উপস্থিত ছিলেন তিনি৷ সেমিনারের আলোচ্য উত্তর-পূর্ব ভারতের অস্থায়ী বিকাশের বিষয় ও মোকাবিলা বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, শুধু ভৌগোলিক অবস্থানের জটিলতাই নয়, শারীরিক ও মুখমন্ডলের ভিন্নতার কারণে এখানকার নাগরিকরাও অন্যান্য রাজ্য থেকে পিছিয়ে রয়েছে৷ এজন্য উত্তর-পূর্ব রাজ্যগুলোর বাসিন্দাদের সঙ্গে আরও নিবিড় ও ভ্রাতৃত্ব সম্পর্কে তৈরি করা গেলে এই দূরত্ব আর থাকবে না বলে তিনি আশাবাদী৷
এদিনের সেমিনারে বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরি৷ তিনি আলোচনায় রাজ্যপাল তথাগত রায়ের মতই এক অভিযোগ তোলেন৷ তিনি আরও বলেন, এই সম্পর্ক কাটাতে দুপক্ষ থেকেই প্রেম ও ভ্রাতৃত্ব সম্পর্ক বাড়াতে হবে৷ উত্তর-পূর্ব রাজ্যগুলোর বাসিন্দাদের সঙ্গে দেশের অন্যান্য রাজ্যের বাসিন্দাদের সম্পর্কের দূরত্ব কমালে উত্তর-পূর্ব রাজ্যগুলোর উন্তি হবে৷ পাশাপাশি সবাই কাছাকাছি এলে তবেই রাষ্ট্রীয় বিকাশ ঘটবে বলে তিনি মনে করেন৷ তিনি আরও বলেন, স্বাধীনতার এত বছর পরও উত্তর-পূর্ব রাজ্যগুলোর তেমনভাবে উন্নতি হয়নি৷ তার অন্যতম কারণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা৷ কলকাতা থেকে রেলপথে উত্তর-পূর্ব রাজ্যগুলোতে যেতে যে সময় লাগে তা সড়ক পথে যাওয়া সম্ভব নয়৷ এজন্য সড়ক, রেল ও জলপথ ব্যবস্থার উন্নতির জন্য কেন্দ্রীয় সরকারের সহযোগিতার দাবি জানান তিনি৷ তিনি বলেন, এছাড়া এখানে ভারী শিল্প গড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিলে এ ধরনের শিল্প গড়া সম্ভব৷ তিনি এখানে কৃষিকার্যের ওপরও জোর দিয়েছেন তাঁর বক্তব্যে৷ এছাড়া এদিনের সেমিনারে বক্তব্য রাখেন প্রাক্তন মেজর জেনারেল কে কে গাঙ্গুলি৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top