News Flash

  • Home
  • Uncategorized
  • দুই গৃহবধূকে কুপিয়ে হত্যা
Image

দুই গৃহবধূকে কুপিয়ে হত্যা

muder photoনিজস্ব প্রতিনিধি, আগরতলা ২৮ মার্চ৷৷ সিধাই থানা এলাকার সুন্দরটিলার পুটিয়াবিলে সোমবার ভোরে স্ত্রীকে হত্যা করেছে স্বামী৷ মৃতার নাম ভারতি ওরাং৷ অভিযুক্ত স্বামীর নাম গান্ধী ওরাং৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ জানা যায় পেশায় দুজনই শ্রমিক৷ স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বাকবিতন্ডা হত৷ গতকাল রাতেও তাদের মধ্যে প্রচন্ড বাকবিতন্ডা হয়৷ ভোর চারটা নাগাদ গান্ধী ওরাং বাড়ির লোকজনকে জানায়, সে তার স্ত্রীকে হত্যা করেছে৷ খবর পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরাও৷ খবর পাঠানো হয় সিধাই থানায়৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করেছে৷ অভিযুক্ত গান্ধী ওরাংকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পারিবারিক কলহের জেরেই এই হত্যাকান্ড সংগঠিত হয়েছে৷ সিধাই থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ পুলিশেরও আশঙ্কা পারিবারিক কলহের জেরেই এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে৷
এদিকে, এদিন দুপুরে দ্বিতীয় হত্যাকান্ডটি ঘটে আগরতলায় সুভাষ নগর সাধুটিলা এলাকায়৷ ঐ এলাকার গৃহবধূ কাজল দেবনাথকে হত্যা কারেছে৷ ধারালো অস্ত্র দিয়ে স্বামী কৃষ্ণ দেবনাথ বাড়িতেই তাকে খুন করে৷ আশেপাশের লোকজন চিৎকার শুনে ছুটে যায়৷ তখন রক্তাক্ত অবস্থায় ঘরের মঝেতে পড়ে থাকে কাজল দেবনাথের মৃতদেহ৷ বাড়িতে লোকজন আসার পর স্বামী কৃষ্ণ দেবনাথ পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ লোকজন তাকে পাকড়াও করে গণধোলাই দেয়৷ খবর দেওয়া হয় থানায়৷ পুলিশ গিয়ে কৃষ্ণ দেবনাথকে গ্রেপ্তার করে এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে পারিবারিক ঝামেলার কারণেই কৃষ্ণ দেবনাথ তার স্ত্রীকে খুন করেছে৷ তবে স্থানীয় জনগণের বক্তব্য প্রায়সই কৃষ্ণ তার স্ত্রীকে মারধর করত৷ এনিয়ে স্থানীয় পঞ্চায়েত স্তরেও বহুবার বৈঠক হয়েছে৷ তবে কৃষ্ণ দেবনাথ এতটা হিংস্র হয়ে উঠবে সেটা স্থানীয় জনমনে রীতিমতো বিস্ময়ের সৃষ্টি করেছে৷
প্রসঙ্গত গত এক পক্ষকালের মধ্যে রাজ্যের বিভিন্ন স্থানে নয়জন মহিলা খুন হয়েছেন৷ কোন কোন ক্ষেত্রে দেখা গিয়েছে পারিবারিক বিবাদ৷ তবে সিংহভাগ ক্ষেত্রেই অবৈধ সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে এসেছে পুলিশি তদন্তে৷ ক্রমাগত এই ধরনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷ এক্ষেত্রে সামাজিক অবক্ষয়কেই দায়ি করা হচ্ছে৷ এই বিষয়ে সমাজকে আরও বেশী সংবেদনশীল ও সচেতন হতে হবে বলে তথ্যাভিজ্ঞ মহলের অভিমত৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top