News Flash

  • Home
  • Uncategorized
  • মাঝারি বৃষ্টিতেই ধর্মনগর রেল স্টেশনে ধসে পড়ল প্ল্যাটফর্ম
Image

মাঝারি বৃষ্টিতেই ধর্মনগর রেল স্টেশনে ধসে পড়ল প্ল্যাটফর্ম

rainনিজস্ব প্রতিনিধি, আগরতলা ২৮ মার্চ৷৷ মাঝারি বৃষ্টিতেই ধর্মনগর রেল স্টেশনের নির্মীয়মাণ একটি প্ল্যাটফর্মের একাংশ ধবসে পড়েছে৷ তাতে স্থানীয় জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ রেলওয়ের কর্মকর্তারা যখন রাজ্যে সফররত রয়েছেন ঠিক সে সময়ই প্ল্যাটফর্মের একাংশ ধবসে পড়ার ঘটনায় অস্বস্তিও বেড়েছে৷ বিষয়টি রেলওয়ের সফররত উচ্চ পদস্থ কর্মকর্তাদের নজরেও এসেছে৷ নির্মীয়মাণ প্ল্যাটফর্মের একাংশ ধবসে পড়ায় নির্ধারিত সময়ের মধ্যে ব্রডগেজ রেল চলাচল শুরু হবে কিনা তা নিয়েও জনমনে সন্দেহ ক্রমশ দানা বাঁধতে শুরু করেছে৷ উল্লেখ্য, এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই ব্রডগেজ লাইন চালু করার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে উত্তরপূর্ব রেলওয়ে৷ সেক্ষেত্রে নির্মাণ কাজে ত্রুটিবিচ্যুতি ব্যাঘাত ঘটাতে পারে বলে ইঙ্গিত মিলেছে৷ এদিকে, স্থানীয় জনমনে অভিযোগ, নির্মাণ কাজে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের ফলেই এই ধরনের ঘটনা ঘটেছে৷ অবিলম্বে ব্রডগেজ লাইন চালু করার জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করার জন্য ধর্মনগর বাসীর পক্ষ থেকেও দাবি জানানো হয়েছে৷ এদিকে, আগরতলা স্টেশন সহ অন্যান্য স্টেশনেও নির্মাণ কাজ বিঘ্নিত হয়েছে এই বৃষ্টির দরুন৷ সম্প্রতি আগরতলা রেল স্টেশনে ইঞ্জিন রাখার শেড ভেঙে পড়েছিল৷ একের পর এক দূর্ঘটনায় বিভিন্ন মহল থেকে প্রশ্ণ তোলা হচ্ছে রেলের নির্মাণ কাজ নিয়ে৷ তারাহুরো করে নির্মাণ কাজ করায় কাজের গুণমান সঠিক রাখা হচ্ছেনা বলে অভিযোগ উঠেছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top