News Flash

Image

প্রতাপগড় বিষ্ণুপ্রিয়া চতুষ্পাটিতে ১০ দিবসীয় কর্মশালা সমাপ্ত

পাথারকান্দি (অসম), ২৩ এপ্রিল (হি.স.) : সংস্কৃত অধ্যয়ন ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে রবিবার করিমগঞ্জ জেলার পাথারকান্দি কেন্দ্রের তিনখানস্থিত প্রতাপঘর বিষ্ণুপ্রিয়া চতুষ্পাটিতে দশ দিবসীয় সংস্কৃত সম্ভাষণ শিবির সম্পন্ন হয় ।

দেবী সরস্বতীর মূর্তিতে পুষ্প অর্পণ করে কর্মশালা অনুষ্ঠানে পৌরহিত্য করেন এসএমডিসি সভাপতি শ্যামকৃষ্ণ সিনহা । উপস্থিত থাকেন করিমগঞ্জ রবীন্দ্র সদন গার্লস কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা গীতা সাহা, বিজ্ঞান শিক্ষক ননী কুমার সিনহা, রগুনাথ মহেশ্বর চতুষ্পাটির প্রধান অধ্যাপক চঞ্চল চক্রবর্তী, অধ্যাপক অঞ্জন সিংহা, সহ-শিক্ষিকা শর্মিষ্ঠা সিনহা সহ অনেকে ।

কর্মশালায় উপস্থিত বিশিষ্টজনেরা তাদের বক্তব্য রাখতে গিয়ে বলেন, সংস্কৃত ভাষাকে সর্বাবস্তায় জীবনে ধরে রাখতে হবে । সংস্কৃত ভাষা যেমন মানুষকে অর্জনের দিকে নিয়ে যায় তেমনি অন্য ভাষাকে সম্মান জানাতে শেখায় । বর্তমানে সংস্কৃত ভাষায় প্রচার ও প্রয়োজনীয়তা রয়েছে । বক্তারা বলেন, সংস্কৃত ভারতীয় সংস্কৃতির জন্য অত্যাবশ্যক কারণ সনাতন ধর্মের সংস্কৃতি শিক্ষা খুবই দরকার ।

কর্মশালায় যোগদানকারী ৩০ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কার প্রদান করা হয় রবিবার । প্রতাপগড় বিষ্ণুপ্রিয়া চতুষ্পাটিতে খালি হওয়া পদগুলো পূরণ করে নিয়মিতভাবে সংস্কৃত শিক্ষা প্রচার করার জন্য রাজ্যর মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সনাতনী অনেকে ।

Releated Posts

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026

দিল্লিতে পিটিয়ে খুন মণিপুরের সংগীতশিল্পী, ন্যায়বিচারের দাবি গৌরব গগৈয়ের

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ দিল্লিতে বাড়ির বাইরে শব্দ নিয়ে আপত্তি করায় হামলার শিকার হয়ে মৃত্যু হয়েছে মণিপুরের…

ByByNews Desk Sep 8, 2026

দিল্লিতে হামলার পর মণিপুরের সঙ্গীতশিল্পীর মৃত্যু, নাবালক-সহ আটক ৮

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি গ্রামে নিজের বাড়ির বাইরে মদ্যপান ও চিৎকার-চেঁচামেচি নিয়ে আপত্তি করায় একদল ডেলিভারি…

ByByNews Desk Sep 8, 2026

মণিপুরে এনআরসি-র ভিত্তিবর্ষ ১৯৫১, কেন্দ্রের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবে রাজ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

ইম্ফল, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (এনআরসি) তৈরির ক্ষেত্রে ১৯৫১ সালকে ভিত্তিবর্ষ হিসেবে ধরা হবে…

ByByNews Desk Sep 7, 2026

অসমে ভিজিল্যান্সের তল্লাশি, আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগে শীর্ষ আধিকারিকের বাড়িতে অভিযান

গুয়াহাটি, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): আয়বহির্ভূত সম্পত্তি ও অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার অসমের ধেমাজি জেলার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার (ডিডিসি)…

ByByNews Desk Sep 7, 2026

মণিপুরে নাশকতার ছক বানচাল, ১০ কেজির আইইডি উদ্ধার করে নিষ্ক্রিয় করল সেনা

ইম্ফল, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে ফের বড়সড় নাশকতার ছক বানচাল করল ভারতীয় সেনা। সোমবার চুরাচাঁদপুর জেলার দক্ষিণ থানজিং…

ByByNews Desk Sep 7, 2026

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেই মণিপুরে হিংসায় বাস্তুচ্যুতদের পুনর্বাসন সম্পূর্ণ হবে

ইম্ফল, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হলে জাতিগত হিংসায় বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসন ও পুনর্বাসন প্রক্রিয়া…

ByByNews Desk Sep 7, 2026

মণিপুরের ভোটার তালিকায় পুরুষের চেয়ে বেশি মহিলা ভোটার

ইম্ফল, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশি রয়েছে। রাজ্যজুড়ে বিশেষ নিবিড়…

ByByNews Desk Sep 6, 2026

মণিপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই জঙ্গি নিহত, আহত আরও দুই

ইম্ফল, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ইউনাইটেড কুকি…

ByByNews Desk Sep 6, 2026
Scroll to Top