নিজস্ব প্রতিনিধি, কল্যানপুর, ২৬ মার্চ৷৷ গাড়ীর লাইটের ড্রিমার নিয়ে বচসা থানায় মামলা, রক্তাক্ত দুই যুবক হাসপাতালে চিকিৎসাধীন৷
গতকাল রাতে গাড়ী নিয়ে বাড়ীতে ফিরবার সময় গাড়ীর লাইটের ড্রিমার নিয়ে বচসা বাঁধে কল্যানপুর থানা এলাকার তুইসারপেক গ্রামে৷ ঘটনার অভিযোগ করে গাড়ীর মালিক ধনঞ্জয় দেববর্মা এবং তার বন্ধু দৈমান দেববর্মা তারা দুই বন্ধু মিলে গাড়ী চালক মিহির দেববর্মাকে নলং বাড়ীতে পৌঁছে দিতে যাচ্ছিল৷ তখন সময় তুইসারপেক এলাকায় চার পাঁচ যুবক মদমত্ত অবস্থায় গাড়ীটিকে দাঁড় করায় এবং বলতে থাকে কেন গাড়ীটির লাইটের ড্রিমার দিচ্ছেনা, এনিয়ে প্রথমে কথা কাটাকাটি এবং পরে পাঁচ যুবক মিলে সংগবদ্ধ হয়ে লাটিপেটা নিয়ে হামলে পড়ে গাড়ীতে থাকা তিন যুবকের উপর এবং গাড়ীটিকে ভাঙ্গচুর চালায়৷ রক্তাক্ত অবস্থায় দুই যুবক তারা গাড়ীর চালক মিহির দেববর্মা এবং বন্ধু দৈমানকে কল্যানপুর হাসপাতালে নিয়ে আসে৷ ঐ পাঁচ যুবকের বিরুদ্ধে কল্যানপুর থানায় মামলা করে৷ সুনিদির্ষ্ট ভাবে একজনকে চিনতে পেরেছে যার নাম দিলীপ দেববর্মা বয়স (৪০)৷
গাড়ির হেডলাইট নিয়ে বচসার জেরে রক্তাক্ত দুই যুবক
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















