News Flash

  • Home
  • Uncategorized
  • সার্ভিস রাইফেলের গুলিতে প্রেয়সীকে খুন করে আত্মঘাতী প্রেমিক টিএসআর জওয়ান
Image

সার্ভিস রাইফেলের গুলিতে প্রেয়সীকে খুন করে আত্মঘাতী প্রেমিক টিএসআর জওয়ান

attackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ ভাড়া বাড়িতে ঢুকে প্রেমিকাকে সার্ভিস রাইফেলের গুলিতে ঝাঝরা করলেন প্রেমিক টিএসআর জওয়ান৷ এরপর নিজেই আত্মঘাতী হলেন৷ রোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে সোমবার রাত আনুমানিক দশটা নাগাদ শহরতলীর দূর্জয়নগর এলাকায়৷ মৃতার নাম তনুশ্রী কর্মকার, বাড়ি শান্তিরবাজার৷ ঘাতক জওয়ানের নাম মৃণাল দাস৷ সে টিএসআর নয় নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে৷ পশ্চিম জেলার পদস্থ পুলিশ অফিসাররা ঘটনাস্থলে পৌঁছেন৷ গভীর রাত পর্যন্ত সেখানে চাঞ্চল্য বিরাজ করে৷
সংবাদে প্রকাশ, তনুশ্রী কর্মকার দূর্জয়নগরস্থিত বেসরকারী নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্রী৷ ভাড়া বাড়িতে তার মা’ও সঙ্গে থাকতেন৷ এদিন রাত আনুমানিক পৌণে দশটা নাগাদ টিএসআর জওয়ান মৃণাল দাশ সিভিল পোশাকে আগ্ণেয়াস্ত্র সহ ঐ ভাড়া বাড়িতে যায়৷ ঘরে প্রবেশ করে প্রেমিকা তনুশ্রীকে লক্ষ্য করে সার্ভিস রাইফেল থেকে এলোপাথারি গুলি চালায়৷ গুলিতে ঝাঝরা হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তনুশ্রী৷ গুলির শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ আশেপাশের লোকজন ছুটাছুটি করে ঐ ভাড়া বাড়ির দিকে যায়৷ ততক্ষণে খবর পৌঁছে নিউ কুঞ্জবন থানায়৷ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে ঐ বাড়িটিকে কর্ডন করে৷ পুলিশের ঘেরাটোপে পড়ে ঐ জওয়ান ভাড়া বাড়ি থেকে বের হয়নি৷ প্রায় আড়াই ঘন্টা ঐ ঘরেই অবস্থান করে৷ এই সময়ের মধ্যে জওয়ানটি আরও কয়েক রাউন্ড গুলি চালায়৷ পুলিশ বাইরে থেকে কিছুই আন্দাজ করতে পারছিলনা৷ ঘরে তনুশ্রীর মা’ও অবস্থান করছেন৷ জওয়ান কাকে খুন করেছে তাও বোঝা মুশকিল হয়ে যায় পুলিশের জন্য৷ পরে পুলিশ নিশ্চিত হয় যে তনুশ্রীর মা অক্ষত অবস্থায় রয়েছেন৷ কিন্তু টিএসআর জওয়ান ঘর থেকে বের হয়নি৷ শেষে ঐ জওয়ানও সার্ভিস রাইফেলের গুলিতে আত্মঘাতী হয়৷ রাত একটা নাগাদ পুলিশ তনুশ্রী ও মৃণালের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জি বি হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ ঘটনাস্থলে আই জি (আইনশৃঙ্খলা) অনুরাগ ধ্যানকর, পশ্চিম জেলার পুলিশ সুপার বিজয় নাগ, এসডিপিও রাজেন্দ্র দত্ত, পশ্চিম থানা, নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানা এবং এয়ারপোর্ট থানার ওসিরাও ঘটনাস্থলে পৌঁছেন৷ কেন এই হত্যাকান্ড এবং আত্মহত্যা এনিয়ে নানা গুঞ্জন চলছে৷ ভাড়া বাড়ির মালিক সৌরভ ধর জানিয়েছেন, এর আগেও ঐ টিএসআর জওয়ানের আসা যাওয়া ছিল৷ কিন্তু, কি কারণে এই ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই বিষয়ে স্পষ্ট করে কেউই কিছু বলতে পারছেন না৷ তবে, এর পেছনে বড় রহস্য লুকিয়ে রয়েছে বলে অনুমান করা হচ্ছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top