News Flash

  • Home
  • Uncategorized
  • খয়েরপুর ও ডিমসাগরে পুর নিগমের টাস্ক ফোর্সের দফাওয়ারি উচ্ছেদ অভিযান
Image

খয়েরপুর ও ডিমসাগরে পুর নিগমের টাস্ক ফোর্সের দফাওয়ারি উচ্ছেদ অভিযান

TASK FORCEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহর এলাকায় পুর নিগমের টাক্স ফোর্স বাহিনী উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে৷ সোমবার সকালে সেন্ট্রাল জোনের ডিম সাগর এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়৷ অভিযান চালিয়ে গোডাউন, বাড়ি ও বেআইনী নির্মাণ ভেঙ্গে দেওয়া হয়েছে৷ জানা যায় দীর্ঘদিন ধরেই ডিম সাগরের চারদিকে বসবাসকারী মানুষজন ডিম সাগরের জমি জবর দখল করে রয়েছিলেন৷ এসব বেআইনী দখল ছেড়ে দেওয়ার জন্য পুর নিগমের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে৷ কিন্তু অনেকেই এখনো পর্যন্ত দখল ছাড়েনি৷ তাতে বাধ্য হয়েই পুর নিগম হস্তক্ষেপ শুরু করেছে৷ এরই অঙ্গ হিসেবে সোমবার সকালে লেইক চৌমুহনী সংলগ্ণ ডিম সাগর এলাকায় অভিযান চালানো হয়৷ অভিযানে নেতৃত্ব দেন সেন্ট্রাল জোনের মুখ্যকার্যনির্বাহীর সদস্য নারায়ণ মজুমদার৷ তিনি জানান, ডিম সাগর এলাকার বেশ কিছু পরিবারকে জমির দখল ছাড়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল৷ কিন্তু তাতে তারা পাত্তা দেননি৷ শেষ  পর্যন্ত বাধ্য হয়েই ডিম সাগরের পাড়ে সোমবার অভিযান চালায় পুর নিগমের টাক্স ফোর্স বাহিনী৷ অভিযান চালিয়ে সাফল্যও মিলেছে৷ বেশ কিছু নির্মাণ সামগ্রী ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে৷ ভবিষ্যতে যাতে এধরনের কাজে লিপ্ত না হয় সে জন্য কড়া বার্তা দেওয়া হয়েছে৷ উল্লেখ্য আগরতলা শহরের বিভিন্ন স্থানে পুর নিগমের টাক্স ফোর্স বাহিনী অভিযান অব্যাহত রেখেছে৷ এর ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে৷ এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুর নিগমের পশ্চিম জোনের কার্যনির্বাহী আধিকারিক নারায়ণ মজুমদার৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top