News Flash

  • Home
  • Uncategorized
  • মদ্যপের ছোড়া দায়ের আঘাতে গুরুতর বৃদ্ধা, উত্তেজনা রাধানগরে
Image

মদ্যপের ছোড়া দায়ের আঘাতে গুরুতর বৃদ্ধা, উত্তেজনা রাধানগরে

murderনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷ রাধা  নগরের পূর্ববস্তী এলাকায় এক মদ্যপ রিক্সা চালকের ছোড়া দায়ের আঘাতে এক বৃদ্ধ গুরুতরভাবে আহত হয়েছেন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ রাজধানী আগরলতা শহর এলাকায় রাধানগরের পূূর্ববস্তীতে এক মদ্যপ রিক্সা চালকের ছোড়া দায়ের আঘাতে ৯২ বছর বয়সী এক বৃদ্ধ গুরুতরভাবে আহত হয়েছে৷ বৃদ্ধের গলায় কাছাকাছি এলাকায় ধারালো অস্ত্রটির আঘাত লেগেছে৷ তাতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে বৃদ্ধের শরীর থেকে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ এ ব্যাপারে পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে৷ আক্রমণকারী মদ্যপ রিক্সা চালক প্রদীপ দাসকে পেয়েও গ্রেপ্তার করেনি পুলিশ৷ উপরস্তু তাকে বিশ্রাম করার জন্য বাড়িতে পৌঁছে দেয় পুলিশ৷ পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ঘটনায় সূত্রপাত সকাল ৮ টা নাগাদ৷ গীতারানী দেবনাথ নামে ওই এলাকায় এক বাসিন্দা তার ভাইয়ের মেয়েকে শৌচালয়ে নিয়ে গেলে অকায্য ভাষায় গালাগাল করে মদ্যপ রিক্সাচালক প্রদীপ দাস৷ এমনকিক তাদের  মারধর করার চেষ্টা করে৷ বিষয়টি সম্পর্কে প্রদীপ দাসের বাড়িতে জানতে গিয়ে ছিলেন গীতারানী দেবনাথের বৃদ্ধ শশুর নারায়ন দেবনাথ৷ তখনই তার উপর আক্রমণ সংগঠিত হয়৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top