News Flash

  • Home
  • Uncategorized
  • এমবি টিলায় এটিএমে ভাঙচুর, গ্রেপ্তার নেই
Image

এমবি টিলায় এটিএমে ভাঙচুর, গ্রেপ্তার নেই

ATMনিজস্ব প্রতিনিধি, আগরতলা , ১২ মার্চ৷৷ এ ডি নগর এমবি টিলা এলাকায় গতকাল রাত সাড়ে এগারটা নাগাদ দুটি এ টি এম কাউন্টার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা৷ এক্সিস ব্যাঙ্কের এ টি এম কাউন্টারের ভিতরে প্রাইভেট সিকিউরিটি গার্ড ছিল৷ হঠাৎ ঢিল ছুড়ে দরজার গ্লাস ভেঙ্গে দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা৷ একই কায়দায় পাশ্ববর্তী এস বি আইয়ের একটি এটি এম বুথের দরজার গ্লাসও ভেঙ্গে দিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এব্যাপারে কাউকে আটক করাযায়নি৷
আশঙ্কা করা হচ্ছে বাইকে করে এসেই দুর্বৃত্তরা পরপর দুটি এ টি এম কাউন্টারে এ ধরনের ঘটনা সংগঠিত করেছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ আগরতলা শহর ও শহরতলী এলাকায় দুর্বৃত্ত ও সমাজদ্রোহীদের দৌরাত্ম্য যে ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে এসব ঘটনার মধ্য দিয়ে তা প্রমাণিত হচ্ছে৷ প্রসঙ্গত, রাজধানী আগরতলা শহর ও শহরতলীর সিংহভাগ এটিএম কাউন্টারে নিরাপত্তারক্ষী নিযুক্ত করা হচ্ছে না৷ তাতে ঝুকিতে রয়েছে এই এ টি এম কাউন্টারগুলি৷ যে কোন সময় বড় ধরণের অঘটন ঘটে যেতে পারে৷ এমনকি গ্রাহকরাও দুসৃকতিদের কুমতলবের শিকার হতে পারেন৷ ইতিপূর্বে এ ডি নগর এলাকায় এসবিআই’র একটি এটিএম কাউন্টারে হামলা চালিয়ে দুসৃকতিরা টাকাভর্তি এটিএম তুলে নিয়ে টাকা হাপিজ করে দিয়েছিল৷ পরে উদ্ধার হয়েছে ঐ এটিএমটি৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top