News Flash

  • Home
  • Uncategorized
  • চোর সন্দেহে দুই অটো চালককে পিটিয়ে তক্তা করল ধূপছড়ার জনতা
Image

চোর সন্দেহে দুই অটো চালককে পিটিয়ে তক্তা করল ধূপছড়ার জনতা

thiefনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ বনকুমারীর ধূপছড়া এলাকায় ছাগল চোর সন্দেহে দুই অটো চালককে পিটিয়ে রক্তাক্ত করেছেন এলাকাবাসী৷  আহতরা হল অটো চালক বিভূ মজুমদার ও উত্তম সরকার৷ দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এব্যাপারে আগরতলা পূর্ব থানায় একটি মামলা গৃহীত হয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনার বিবরণে জানা যায়, বিভূ মজুমদার ও উত্তম সরকার নামে দুই অটো চালক অনেকগুলো ছাগলকে একসঙ্গে দেখে খেলাচ্ছলে তাড়া করেছিল৷ তখনই স্থানীয় লোকজন তাদেরকে পাকড়াও করে ছাগলচোর সন্দেহ করে গণধোলাই দেয়৷ গণধোলাইয়ে মুখমন্ডল সহ শরীরের বিভিন্ন অংশে রক্তপাত শুরু হয়৷ আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করা হয়৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷   জানা গেছে, দুই অটো চালক নিজেদেরকে চোর নয় বলে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে৷ এটি একটি নিছক ভুল বুঝাবুঝির ঘটনা বলে অনেকে মনে করছেন৷ ঘটনার তদন্ত ক্রমে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি উঠেছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top