News Flash

  • Home
  • Uncategorized
  • ইন্টারনেট ও বিদ্যুৎ আদান প্রদানে ভারত ও বাংলার মৈত্রির নয়া অধ্যায়ের সূচনা ২৩শে
Image

ইন্টারনেট ও বিদ্যুৎ আদান প্রদানে ভারত ও বাংলার মৈত্রির নয়া অধ্যায়ের সূচনা ২৩শে

INDO-BANGLAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ ত্রিপুরা থেকে বাংলাদেশকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ এবং কক্সবাজার থেকে ১০ জিবি ব্যান্ডউইথ আমদানির মাধ্যমে আগরতলায় ইন্টারনেট গেটওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ২৩ মার্চ৷ দুই রাষ্ট্রের প্রধানমন্ত্রী বিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঐতিহাসিক মুহুর্তের সূচনা করবেন বলে জানান বিদ্যুৎমন্ত্রী মানিক দে৷ এদিন উদ্বোধনী মুহুর্তে ভিডিও কনফারেন্সে অংশ গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী মানিক সরকারও৷
পালাটানা বিদ্যুৎ প্রকল্প থেকে বাংলাদেশকে একশ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার চুক্তি স্বাক্ষরিত হয় দুই রাষ্ট্রের মধ্যে৷ সম্প্রতি বিদ্যুতের বিক্রয়মূল্যও চূড়ান্ত করা হয়েছে৷ বাংলাদেশ ত্রিপুরা থেকে প্রতি ইউনিট ভারতীয় মুদ্রায় ৫ টাকা ৫০ পয়সা দরে বিদ্যুৎ ক্রয় করবে৷ তবে, ‘নো ইলেক্ট্রিসিটি – নো পেমেন্ট’ এর ভিত্তিতেই বাংলাদেশ ভারত তথা ত্রিপুরা থেকে বিদ্যুৎ ক্রয় করবে৷ এদিকে, কক্সবাজার থেকে ১০ জিবি ব্যান্ডউইথ আমদানী করবে ভারত৷ তাতে ইন্টারনেট গেইটওয়ে হচ্ছে আগরতলা৷ ভারতে মুম্বাই এবং চেন্নাইয়ের পর তৃতীয় ইন্টারনেট গেইটওয়ে মানচিত্রে যুক্ত হতে যাচ্ছে আগরতলা৷ স্বাভাবিকভাবেই এই ইন্টারনেট গেইটওয়ের দৌলতে উত্তর পূর্ব সহ সমগ্র পূর্ব ভারত ইন্টারনেট পরিষেবায় উপকৃত হবে৷ গত ১১ জুলাই কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী রবি শংকর আগরতলায় ইন্টারনেট গেইটওয়ের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেছিলেন৷ ব্যান্ডউইথ আমদানীর জন্য আগরতলা-আখাউড়া সীমান্তের জিরো পয়েন্টে অপটিক্যাল ফাইবার সংযোগ করা হয়েছে৷ গত বছরের ৬ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় দুই রাষ্ট্রের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানী লিঃ (বিএসসিসিএল) আখাউড়ায় ইন্টারনেটের আন্তর্জাতিক ব্যান্ডউইথ লিজ দেওয়ার ঐ চুক্তি স্বাক্ষরিত হয়৷ বাংলাদেশ থেকে আমদানীর জন্য প্রতি ব্যান্ডউইথের দাম ধরা হয়েছে ১০ ডলার৷
এদিন, বিদ্যুৎমন্ত্রী জানান, সম্প্রতি বিদেশ মন্ত্রক রাজ্য সরকারকে চিঠি দিয়ে ২৩ মার্চ বিদ্যুৎ সরবরাহ এবং ইন্টারনেট ব্যান্ডউইথ আমদানীর উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করে৷ এদিকে, বিএসএনএলের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে৷ বিএসএনএল রাজ্য শাখা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে পরীক্ষামূলক ভাবে ১০ জিবি ব্যান্ডউইথ ব্যবহার শুরু হয়েছে৷ তাতে, রাজ্যের ইন্টারনেট গ্রাহকরা এর ন্যুনতম সুবিধা ইতিমধ্যেই পাচ্ছেন বলে দাবী বিএসএনএলের৷ সংস্থাটির রাজ্য শাখার জেনারেল ম্যানেজার আর রবিচন্দ্রন জানিয়েছেন, ইন্টারেনট ব্যান্ডউইথ আমদানীর ফলে সমগ্র পূর্বোত্তর সহ পূর্ব ভারত দারুন উপকৃত হবে৷ ইন্টারনেটকে পঁুজি করে নতুন শিল্প সম্ভাবনার ভবিষ্যৎ উজ্জ্বল বলেও তিনি দাবি করেন৷
এদিকে, গত ফেব্রুয়ারী থেকে বিদ্যুৎ আমদানি শুরু হবার কথা থাকলেও বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) সম্পন্ন না হওয়ায় বিদ্যুৎ বাংলাদেশে আমদানি করা যাচ্ছিল না৷ গত ৯ জানুয়ারী ঢাকায় বাংলাদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বিদ্যুতের মূল্য নির্ধারণ নিয়ে বৈঠক করেন ত্রিপুরার বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী মানিক দে৷ ওই বৈঠকের পর সংবাদ সম্মেলনে দাম চুড়ান্ত হওয়ার বিষয়টি ঘোষণা করা হয়৷ প্রতি ইউনিটের দাম নির্ধারণ করা হয় সাড়ে ৫ রুপি, যা বাংলাদেশি অর্থে ৬ টাকা ৪১ পয়সা৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top