News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন প্রকল্পে সাফল্য, আমলাদের পুরস্কৃত করবে কেন্দ্র
Image

বিভিন্ন প্রকল্পে সাফল্য, আমলাদের পুরস্কৃত করবে কেন্দ্র

নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.): `স্বচ্ছ ভারত’ বা `জন ধন যোজনা’-র মতো প্রকল্পগুলির কাজ বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকারের থেকে পুরস্কার পাবেন আমলারা| পুরস্কার দেওয়া হবে আগামী ২১ এপ্রিল, জাতীয় সিভিল সার্ভিস দিবসের দিন| প্রশাসনিক কাজে সাফল্যের জন্য নানা দফতরের সচিবদের পুরস্কৃত করার বিষয়টি একেবারে নতুন নয়| দেওয়া হয় স্মারক, আর্থিক পুরস্কার| তবে এবার একটু আলাদা| পুরস্কারের মাপকাঠি হিসেবে এবারে জোর দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন ধন যোজনা, স্বচ্ছ ভারত অভিযান, স্বচ্ছ বিদ্যালয় মিশনের মতো প্রকল্পগুলিকে| এগুলিকে সফল করতে যে আমলারা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন, সরকার তাঁদেরই পুরস্কৃত করবে|
প্রধানমন্ত্রীর দফতরের রাষ্ট্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, সারা বছর ধরে নানা সরকারি প্রকল্প বাস্তবায়নে খাটাখাটনি করেন আমলারা| এই পুরস্কার তাঁদের কাজের প্রতি সম্মান জানানোর একটা উপায়| সরকার প্রকল্প ঘোষণা করে, কিন্তু তার বাস্তবায়নের দায়িত্ব থাকে আমলাদের ওপর| ফলে, তাঁরা দেশের মানুষের কথা না ভাবলে উন্নয়ন সর্বস্তরে পৌঁছনো সম্ভব নয়|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top