News Flash

  • Home
  • Uncategorized
  • কানহাইয়ার জিভ কাটলে ৫ লক্ষ টাকা পুরস্কার, যুবনেতাকে বহিষ্কার করল বিজেপি

কানহাইয়ার জিভ কাটলে ৫ লক্ষ টাকা পুরস্কার, যুবনেতাকে বহিষ্কার করল বিজেপি

নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.): জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সভাপতি কানহাইয়া কুমারের জিভ কেটে দিলেই নগদ ৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে| এমন ঘোষণা করায় যুব নেতা কুলদীপ বৈষ্ণেয়কে বহিষ্কার করল বিজেপি নেতৃত্ব| দল থেকে ৬ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে কুলদীপকে|
অন্যদিকে, কানহাইয়া কুমারকে গুলি করে মারলে ১১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে যারা পোস্টার দিয়েছিল তাদের বিরুদ্ধে শনিবারই এফআইআর দায়ের করেছিল দিল্লি পুলিশ| এদিকে, প্রেস ক্লাবের দেওয়ালে পোস্টার দেওয়ার সময় একজনকে আটকও করা হয়| এই ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজ শুরু করেছে পুলিশ| উল্লেখ্য, গত ৩ মার্চ কানহাইয়া কুমার জামিনে জেল থেকে ছাড়া পাওয়ার পরই এই পোস্টারগুলি নজরে আসে|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top