News Flash

  • Home
  • খেলা
  • বিশ্বের সেরা একাদশের তালিকা ঘোষণা করল ফিফা
Image

বিশ্বের সেরা একাদশের তালিকা ঘোষণা করল ফিফা

জুরিখ, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): ফিফা বিশ্বের সেরা একাদশে দলে যেমন লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপের মতো তারকা ফুটবলার রয়েছেন, তেমনই রয়েছে চমকও। বিশ্বের সেরা গোলরক্ষক হওয়ার পরেও ফিফার সেরা একাদশে সুযোগ পাননি এমিলিয়ানো মার্তিনেস। বিশ্বকাপ না খেলেও দলে রয়েছেন আর্লিন হালান্ডের মতো তারকা

বিশ্বের সেরা একাদশের তালিকা ঘোষণা করল ফিফা । ফিফার সেরা বিশ্ব সেরা একাদশের তালিকায় যে গোলরক্ষক জায়গা পেয়েছেন তিনি হলেন থিবো কুর্তোয়া। বেলজিয়ামের হয়ে বিশ্বকাপের মঞ্চে ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব ফুটবলে ভাল খেলেছেন কুর্তোয়া। তবে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ভাল খেললেও ক্লাব ফুটবলে ভাল খেলতে পারেননি, সেই কারণে তিনি জায়গা পাননি বলে মনে করছেন ফুটবলপ্রেমী মানুষ।

পাশাপাশি সেরা একাদশে যে তিন ডিফেন্ডারকে রেখেছে ফিফা সেখানে রয়েছেন পর্তুগালের জোয়াও কানসেলো, মরক্কোর আশরফ হাকিমি এবং নেদারল্যান্ডসের ভার্জিল ভ্যান ডাইক। যে তিন জন মিডফিল্ডারের জায়গায় সুযোগ পেয়েছেন তাঁরা হলেন ব্রাজিলের কাসেমিরো, বেলজিয়ামের কেভিন দ্য ব্রুইন এবং ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ। এই তিন মিডফিল্ডার দেশের হয়ে যেমন ভালো খেলেছেন। একইভাবে ক্লাবের জার্সিতেও ভালো খেলেছেন। সেরা একাদশের চার স্ট্রাইকার যারা জায়গা পেয়েছেন তাঁরা হলেন ফ্রান্সের করিম বেঞ্জিমা, ফ্রান্সের কিলিয়ান এমবাপে, নরওয়ের আর্লিং হালান্ড এবং আর্জেন্টিনার লিয়োনেল মেসি।

উল্লেখ্য বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার তারকা লিয়োনেল মেসি এই নিয়ে ১৬ বার সুযোগ পেলেন বিশ্বের সেরা একাদশে।

Releated Posts

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026

নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা

তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top