ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি।। টানা ৬ ম্যাচে লাগাতর জয়। যেমন প্রথম লীগে, তেমনি ফিরতি লিগে। লাগাতার জয়ের সুবাদে সোনামুড়া ক্রিকেট এসোসিয়েশন অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার সোনামুড়া কোচিং সেন্টার ৫ উইকেটে পরাজিত করে বীরবিক্রম ক্লাবকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে। মহকুমার স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত ম্যাচে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বীরবিক্রম ক্লাব ৯৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রীতেশ নম: ১৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯, শুভম দেবনাথ ৩৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং দেবজিৎ বসু ১১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। সোনামুড়া কোচিং সেন্টারের পক্ষে রাকিব হাচান (৩/১৯), রাইহান আহমেদ (৩/২৯) এবং সাগর দাস (২/৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে সোনামুড়া কোচিং সেন্টার ১৪.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে আবু বক্কর চৌধুরি ৪৫ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দলের পক্ষে সাগর দাস ২৫ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩১ এবং রাইহান আহমেদ ৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৮ রান। বীরবিক্রম ক্লাবের পক্ষে শুভ চন্দ (২/৩০) সফল বোলার।

অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে সোনামুড়া কোচিং সেন্টার অপরাজিত চ্যাম্পিয়ন
Tags:
Releated Posts
নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও
কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…
কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল
কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ
নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…
নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা
তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…


















