News Flash

Image

অবসর নিলেন বিশ্বজিৎ পাল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি।। মঙ্গলবার ক্রীড়া দপ্তরের শারীর শিক্ষক এন এস আর সি সি-তে কর্মরত বিশ্বজিৎ পাল (‌ক্রিকেট),  কর্মজীবনের দীর্ঘ ৩১ বছরের পথ পরিক্রমার  অবসান ঘটল। তিনি একজন দক্ষ কোচ হিসেবে ক্রিকেট খেলায় বহু ছাত্রকে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে প্রশিক্ষণ দিয়েছেন। আজ চাকুরী জীবনের শেষ  দিনে নিজ কর্মস্থলে সহকর্মী তথা গুণমুগ্ধরা তাকে শ্রদ্ধা ও বিদায় সংবর্ধনা জানান। পাশাপশি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। ১৯৯১ সালে ১১ ই নভেম্বর ক্রীড়া দপ্তরে শারীর শিক্ষক পদে যোগ দেন। নেহালচন্দ্র নগর স্কুলে ছিলো ওনার প্রথম পোস্টিং। নিষ্ঠা ও সততার মধ্য দিয়ে দীর্ঘ বছর  ক্রীড়াঙ্গনে সুনামের সাথে গুরুদায়িত্ব পালন করেছেন। অবসর নিলেও ক্রিকেট মাঠ ছাড়ছেন না স্পষ্টভাবেই জানিয়ে দেন। ‘‌বাপি’ দা হিসাবে সবার কাছে পরিচিত তিনি। দীর্ঘবছর ত্রিপুরা দলের কোচও ছিলেন। এক সাক্ষাৎকারে এদিন জানান, নতুন কোচিং সেন্টার খোলার চিন্তা ভাবনা রয়েছে। লক্ষ্য একটাই প্রতিভাবান ক্রিকেটার তৈরী করা। ত্রিপুরাকে আরও বহু ক্রিকেটার উপহার দেওয়া। ‌‌

Releated Posts

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top