News Flash

  • Home
  • দেশ
  • নিট পিজি স্থগিতের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
Image

নিট পিজি স্থগিতের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : ন্যাশানাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট পিজি ২০২৩ কে স্থগিত করার আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে। তবে সোমবার দেশের শীর্ষ আদালত এই আবেদনকে খারিজ করে দিয়েছে। এই আবেদনকে বিশেষ গুরুত্ব দেয়নি দেশের শীর্ষ আদালত। বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি এস ভাটের ডিভিশন বেঞ্চকে সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি জানিয়েছিলেন, নিট পিজির অ্য়াডমিট কার্ড সোমবারই পাঠিয়ে দেওয়া হয়েছে। আসল সূচি অনুসারেই এই অ্য়াডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। ১৫ জুলাই ২০২৩ থেকে কাউন্সেলিং করা হবে।

তিনি বিচারপতিদের বেঞ্চকে জানিয়ে দেন, সাম্প্রতিক ভবিষ্যতে এই নিট পিজি নতুন করে সূচি করার ব্যাপারে নতুন কোনও ডেট পাওয়া যাচ্ছে না। এরপরই নিট পিজি স্থগিত করার আবেদনকে খারিজ করে সুপ্রিম কোর্ট।
এদিকে আবেদনকারীদের তরফে বলা হয়েছিল এই পরীক্ষাকে আপাতত স্থগিত করা হোক। তাদের অনুরোধ ছিল ১১ আগস্ট ২০২৩ এর পর এই পরীক্ষার সূচি ফেলা হোক। তবে আপাতত ডাক্তারি পড়ুয়াদের নির্ধারিত পরীক্ষা স্থগিত হচ্ছে না বলে খবর।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top