News Flash

  • Home
  • প্রধান খবর
  • ১৫ দফতরের সচিবকে নিয়ে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

১৫ দফতরের সচিবকে নিয়ে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি. স.) : পঞ্চায়েত ভোটের আগেই সাধারণ মানুষের অভিযোগের নিষ্পত্তিকে অগ্রাধিকার দিতে চান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই দিকে লক্ষ্য রেখে সোমবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, রাজ্যের ১৫টি দফতরের সচিবদের নিয়ে গ্রিভেন্স সেল নিয়ে বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন সময় যে সব অভিযোগ আসছে, সেগুলির নিষ্পত্তি বিভিন্ন দফতর কতটা দ্রুত করছে সেই বিষয়ে জানতে চান খোদ মুখ্যমন্ত্রী। জেলাগুলির সঙ্গে দফতরগুলির সমন্বয় কতটা হচ্ছে এই অভিযোগ নিষ্পত্তি করার জন্য, সে বিষয়েও জানতে চান তিনি।

রাজ্যে ক্ষমতা আসার পর থেকে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন্য গ্রিভেনস সেল তৈরি করেন। অভিযোগ জানানোর নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সেই অভিযোগের নিষ্পত্তি করার কথাও বলা হয়। একাধিক প্রশাসনিক বৈঠকে জেলাগুলির সঙ্গে বিভিন্ন দফতরের সমন্বয় সাধনের উপর বিশেষভাবে গুরুত্ব দিতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি মুখ্যসচিবও এই অভিযোগের নিষ্পত্তির প্রেক্ষিত নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে করেন। বিভিন্ন জেলায় জেলায় যত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি বাকি রয়েছে সেগুলি যাতে দ্রুত করা হয় সে বিষয়েও নির্দেশ দেন খোদ মুখ্য সচিব। সম্প্রতি একাধিক জেলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

মালদহের কালিয়াচক ঘটনার জেরে বাংলার সরকারকে তোপ মোদীর, দেশ ‘স্তম্ভিত’ বললেন প্রধানমন্ত্রী

কোচবিহার, ৫ এপ্রিল(আইএএনএস) : মালদহের কালিয়াচকে বিচারকদের জিম্মি করে রাখার ঘটনায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Apr 5, 2026

অসমে সভা থেকে হিমন্ত বিশ্ব শর্মাকে কড়া আক্রমণ রাহুল গান্ধীর

গুয়াহাটি, ৫ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-র বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Apr 5, 2026

খাদ্য সঙ্কটে আফ্রিকার পাশে ভারত, পাঠানো হল ত্রাণসামগ্রী

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস): খাদ্য সঙ্কটে ভুগছে এমন আফ্রিকার একাধিক দেশের পাশে দাঁড়াল ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, মানবিক…

ByByNews Desk Apr 5, 2026

কেরলে ভোটের আগে অমিত শাহের রোডশোতে ভিড়, চূড়ান্ত প্রচারে ঝাঁপ এনডিএর

কোঝিকোড়, ৫ এপ্রিল  (আইএএনএস) : কেরলের বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, তার মধ্যেই প্রচারের শেষ পর্যায়ে জোরদার…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top