নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী৷৷ আমতলী থানার মতিনগর এলাকায় ১৪ মাসের কন্যা সন্তান ও স্বামীকে ফেলে পর পুরুষের হাত ধরে পালিয়ে গেছে এক গৃহবধূ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ মাত্র ১৪ মাসের কন্যা সন্তানকে ও স্বামীকে ফেলে পরপুরুষের হাত ধরে পালিয়ে গেল এক গৃহবধূ৷ ইতিপূর্বেও গত তিন মাস আগে পর পুরুষের হাত ধরে পালিয়ে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি কর্ে তাকে বের করে এনে সমাজের সালিশি সভার মাধ্যমে সকলের স্বাক্ষর রেখে শেষবারের মতো ক্ষমা করে দেওয়া৷কন্যা সন্তানের দিকে তাকিয়ে স্বামী শিপন মিয়া তাকে গ্রহণ করে নিয়েছিল৷ কিন্তু ঐ সময়ই গৃহবধূ তানিয়া আক্তার এবং তার মা জোৎস্না বেগম সকলের কাছে দাবি রেখেছিল আর কোনদিন এরকম ঘটনা করবে না৷ কিন্তু মাত্র তিন মাসের মাথায় পুনরায় পর পুরুষের হাত ধরে পালিয়ে গেল তানিয়া আক্তার নামে গৃহবধূ৷ ঘটনা কমলাসাগর বিধানসভার আমতলী থানাধীন মতিনগর এলাকায়৷ গত সাত দিন যাবত খোঁজাখুঁজির পর না পেয়ে আমতলী থানায় তানিয়া আক্তারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন স্বামী শিপন মিয়া৷ শুধু তাই নয়, স্বামী শিপন মিয়া অভিযোগ তুলেন তার শাশুড়ি জোৎস্না বেগম তার স্ত্রীকে বাড়ি থেকে বের করার পেছনে এবং পরপুরুষের হাত ধরে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করেছে৷ এমনকি যাওয়ার সময় দিনমজুর শিপন মিয়ার ঘর থেকে ১২০০০ টাকা নগদ এবং স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়৷ শিপন মিয়ার আরো অভিযোগ, তার স্ত্রী পালিয়ে যাওয়ার পর তার শাশুড়ি জোৎস্না বেগম তার আলাদা বাড়ির ঘরের দরজায় তালা ঝুলিয়ে দেয় যে ঘরে শিপন মিয়া এবং তার স্ত্রী থাকতো৷যার ফলে আরও রহস্য দেখা দিয়েছে৷

চৌদ্দ মাসের কন্যা সন্তানকে ফেলে স্বামীর ঘর ছেড়ে পর পুরুষের সাথে পালল গৃহবধূ
Tags:
Releated Posts
ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…
ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…
ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা
আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…
১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান
আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…


















