News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চৌদ্দ মাসের কন্যা সন্তানকে ফেলে স্বামীর ঘর ছেড়ে পর পুরুষের সাথে পালল গৃহবধূ
Image

চৌদ্দ মাসের কন্যা সন্তানকে ফেলে স্বামীর ঘর ছেড়ে পর পুরুষের সাথে পালল গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী৷৷ আমতলী থানার মতিনগর এলাকায় ১৪ মাসের কন্যা সন্তান ও স্বামীকে ফেলে পর পুরুষের হাত ধরে পালিয়ে গেছে এক গৃহবধূ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ মাত্র ১৪ মাসের কন্যা সন্তানকে ও স্বামীকে ফেলে পরপুরুষের হাত ধরে পালিয়ে গেল এক গৃহবধূ৷ ইতিপূর্বেও গত তিন মাস আগে পর পুরুষের হাত ধরে পালিয়ে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি কর্ে তাকে বের করে এনে সমাজের সালিশি সভার মাধ্যমে সকলের স্বাক্ষর রেখে শেষবারের মতো ক্ষমা করে দেওয়া৷কন্যা সন্তানের দিকে তাকিয়ে স্বামী শিপন মিয়া তাকে গ্রহণ করে নিয়েছিল৷ কিন্তু ঐ সময়ই গৃহবধূ তানিয়া আক্তার এবং তার মা জোৎস্না বেগম সকলের কাছে  দাবি রেখেছিল আর কোনদিন এরকম ঘটনা করবে না৷ কিন্তু মাত্র তিন মাসের মাথায় পুনরায় পর পুরুষের হাত ধরে পালিয়ে গেল তানিয়া আক্তার নামে  গৃহবধূ৷ ঘটনা কমলাসাগর বিধানসভার আমতলী থানাধীন মতিনগর এলাকায়৷  গত সাত দিন যাবত খোঁজাখুঁজির পর না পেয়ে আমতলী থানায়  তানিয়া আক্তারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন স্বামী শিপন মিয়া৷ শুধু তাই নয়, স্বামী শিপন মিয়া অভিযোগ তুলেন তার শাশুড়ি জোৎস্না বেগম তার স্ত্রীকে বাড়ি থেকে বের করার পেছনে এবং পরপুরুষের হাত ধরে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করেছে৷ এমনকি যাওয়ার সময় দিনমজুর শিপন মিয়ার  ঘর থেকে ১২০০০ টাকা নগদ এবং স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়৷ শিপন মিয়ার আরো অভিযোগ, তার স্ত্রী পালিয়ে যাওয়ার পর তার শাশুড়ি জোৎস্না বেগম তার আলাদা বাড়ির ঘরের দরজায় তালা ঝুলিয়ে দেয় যে ঘরে শিপন মিয়া এবং তার স্ত্রী থাকতো৷যার ফলে আরও রহস্য দেখা দিয়েছে৷

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top