News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মেঘালয়ে বেলা একটা পর্যন্ত ভোটের হার ৪৪.৭৩ শতাংশ
Image

মেঘালয়ে বেলা একটা পর্যন্ত ভোটের হার ৪৪.৭৩ শতাংশ

শিলং, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : মেঘালয়ে বেলা একটা পর্যন্ত ভোট পড়েছে ৪৪.৭৩ শতাংশ। এর আগে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছিল ২৬.২৬ এবং সকাল নয়টা পর্যন্ত ১০.৫৫ শতাংশ।

প্রসঙ্গত, মেঘালয়ের ৬০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৩৬টি নির্বাচনী এলাকা খাসি, জয়ন্তিয়া পাহাড় এবং ২৪টি গারোপাহাড় জেলায়। আজ ভোট পর্ব চলছে ৫৯ আসনে। কেননা গত ২০ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে রাজ্যের প্রাক্তন গৃহমন্ত্রী তথা ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টি (ইউডিপি)-র প্রার্থী এইচডিআর লিংডোহের মৃত্যতে সোহিয়ং বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

মেঘালয় রাজ্য নির্বাচন কমিশনের প্রদত্ত তথ্য অনুযায়ী ২১ লক্ষ ৬৪ হাজার ৯৭৩ জন আজ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাঁদের মধ্যে ১০.৯৯ লক্ষ মহিলা এবং ১০.৬৮ লক্ষ পুরুষ। এঁদের মধ্যে সার্ভিস ভোটার ৩,৮৪৪ জন। নতুন ভোটার ২৮ হাজার ১১৭ জন। মেঘালয়ে দিব্যঙ্গ ভোটারের সংখ্যা ৭,৪৭৮। এছাড়া মেঘালয়ে ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। অন্যদিকে ৮০ বছরের ঊর্ধ্বে রয়েছেন ২২ হাজার ৬৬৩ জন ভোটার।

নির্বাচন কমিশনের তথ্যে আরও জানা গেছে, মেঘালয়ে ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ৩,০৮৩টি ভোট কেন্দ্র ছিল। এবার ২০২৩ বিধানসভা নির্বাচনে বেড়ে হয়েছে ৩,৪৮২টি ভোট কেন্দ্র। এছাড়া, রাজ্যে ৬০টি বিধানসভা আসনের মধ্যে ৫৫টি আসন জনজাতি সংরক্ষিত।

Releated Posts

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top