News Flash

  • Home
  • দিনের খবর
  • কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে আক্রমন, কড়া প্রতিবাদ শুভেন্দুর
Image

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে আক্রমন, কড়া প্রতিবাদ শুভেন্দুর

কলকাতা, ২৫ ফেব্রুয়ারি (হি স)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। হামলার ঘটনায় তীব্র নিন্দা করে টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

পুলিশ ও রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে টুইটারে শুভেন্দুবাবু লিখেছেন, “কোচবিহারের সাংসদ ও কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর দিনহাটায় কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা করছি। রাজ্যের পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী নিরাপদ নন, পঞ্চায়েত ভোটের আগে গুণ্ডারা ঘুরে বেড়াচ্ছে।” সাংবাদিকদের কাছেও এদিন কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ের উপর আক্রমনের কড়া সমালোচনা করেন শুভেন্দুবাবু।

Releated Posts

কলকাতায় নিট-ইউজি আন্দোলন ঘিরে অশান্তি: গ্রেফতার ১৬ জনের জামিন মঞ্জুর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতায় বামপন্থী ছাত্র সংগঠনগুলির যৌথ মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনায়…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘ডাবল ইঞ্জিন’ সরকারে দ্রুত উন্নয়নের পথে বাংলা: দাবি বিজেপির

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের ‘ডাবল ইঞ্জিন’ সরকার দায়িত্ব নেওয়ার প্রথম তিন মাসেই নজিরবিহীন…

ByByNews Desk Jul 28, 2026

বাঁকিপুর উপনির্বাচন: আন্দোলনে জেলবন্দি ও আহত ছাত্রদের পেনশনের প্রতিশ্রুতি তেজস্বী যাদবের

পাটনা, ২৮ জুলাই (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে বড় প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা…

ByByNews Desk Jul 28, 2026

আন্তঃরাজ্য মাদক পাচার রুখতে বড় সাফল্য, কলকাতা ও পুরুলিয়া পুলিশকে প্রশংসা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে যৌথ অভিযানে বড় সাফল্যের জন্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top