News Flash

Image

গভীর রাতে আগুনে পুড়ে ছাই গাড়ি

আগরতলা, ২৩ ফেব্রুয়ারি(হি.স.): আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি গাড়ি। ধারণা করা হচ্ছে, নাশকতার আগুনেই পুড়েছে ওই গাড়িটি। বুধবার রাত আনুমানিক ২টা নাগাদ গন্ডাছড়া ঠাকুরছড়া এডিসি ভিলেজের যতীন্দ্র পাড়ায় বাসিন্দা বর্মু চাকমার গাড়ি আগুনে পুড়ে গেছে। ওই ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।

ঘটনার বিবরনে গাড়ির মালিক জানিয়েছেন, প্রতিদিনের মতো বুধবার রাতে বাড়ির পাশে গাড়ি রেখে বাড়িতে চলে গিয়েছিলেন তিনি। রাত আনুমানিক দুইটা নাগাদ তিনি দেখতে পায় গাড়িতে আগুন লাগার দৃশ্য। পরিবারের চেচামেচিতে ছুটে আসে এলাকাবাসী। সাথে সাথে খবর দেওয়া হয়েছে দমকলকর্মীদের। কিন্তু কর্মীদের ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এলাকাবাসীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সম্ভব হয়েছে। কিন্তু ততক্ষণে গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

ধারণা করা হচ্ছে, নাশকতার আগুনে পুড়েছে ওই গাড়ি। অবশ্য, এবিষয়ে নিশ্চিতভাবে গাড়ির মালিক কিছুই বলতে পারেননি। 

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে তিপ্রা মথার বড় জয়, জনগণের রায়কে মহারাজের প্রতি আস্থার প্রতিফলন বললেন বৃষকেতু

আগরতলা, ৫ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে তিপ্রা মথার বড় জয়কে জনগণের আস্থার প্রতিফলন বলে দাবি করলেন দলের…

ByByReshmi Debnath Oct 5, 2026

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top