News Flash

  • Home
  • বিনোদন
  • প্লেব্যাক গানে ইতি : অবসর ঘোষণা করলেন অরিজিৎ সিং
Image

প্লেব্যাক গানে ইতি : অবসর ঘোষণা করলেন অরিজিৎ সিং

মুম্বই, ২৭ জানুয়ারি : জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং প্লেব্যাক গান থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছেন। ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তিনি তাঁর ভক্তদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। দীর্ঘদিন ধরে ভারতীয় সঙ্গীত জগতে অন্যতম প্রধান কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত অরিজিৎ শ্রোতাদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিজের বার্তায় অরিজিৎ লেখেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। আজ আমি জানাতে চাই, আর নতুন কোনও প্লেব্যাক প্রজেক্ট নেব না। আমি এখানেই থামছি। এটা ছিল এক অসাধারণ যাত্রা। ঈশ্বর আমার প্রতি খুবই সদয় ছিলেন। ভবিষ্যতে আমি একজন ছোট শিল্পী হিসেবে নিজেকে আরও শিখব ও গড়ে তুলব। তবে আমার কিছু অসমাপ্ত কাজ রয়েছে, সেগুলি শেষ করব। তাই এ বছর কিছু গান মুক্তি পেতে পারে। আমি গান তৈরি করা বন্ধ করছি না।

তিনি স্পষ্ট করে জানান, ইতিমধ্যেই যে কাজগুলির চুক্তি রয়েছে, সেগুলি তিনি সম্পন্ন করবেন। সেই প্রকল্পগুলির কিছু গান চলতি বছর প্রকাশিত হতে পারে বলেও জানান তিনি।

অরিজিৎ আরও বলেন, তিনি সঙ্গীত থেকে দূরে সরে যাচ্ছেন না। বরং স্বাধীনভাবে নিজের সঙ্গীতচর্চা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নতুনভাবে শেখা ও শিল্পী হিসেবে আরও বিকশিত হওয়াই তাঁর লক্ষ্য।

দীর্ঘ কেরিয়ারে বহু জনপ্রিয় চলচ্চিত্রের গান ও সফল সহযোগিতার মাধ্যমে অরিজিৎ সিং দেশের সঙ্গীত জগতে বিশেষ পরিচিতি অর্জন করেছেন। তাঁর এই অবসর ঘোষণাকে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন ভক্ত ও শিল্পীমহল।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top