News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বেঙ্গালুরুতে চলন্ত গাড়িতে ‘সম্পূর্ণ নগ্ন’ ব্যক্তির ত্রিপুরার তরুণীকে যৌন হেনস্থা, মামলা রুজু
Image

বেঙ্গালুরুতে চলন্ত গাড়িতে ‘সম্পূর্ণ নগ্ন’ ব্যক্তির ত্রিপুরার তরুণীকে যৌন হেনস্থা, মামলা রুজু

বেঙ্গালুরু, ২৭ জানুয়ারি : দেশের তথ্যপ্রযুক্তি নগরী বেঙ্গালুরুতে এক ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন ত্রিপুরার এক তরুণী স্বাস্থ্যকর্মী। চলন্ত গাড়িতে এক ‘সম্পূর্ণ নগ্ন’ ব্যক্তির হাতে তিনি যৌন হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার পুলিশ এই ঘটনায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, গত ২৪ জানুয়ারি ঘটনাটি ঘটেছে। পেশায় স্বাস্থ্যকর্মী ওই তরুণী কাজ সেরে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি গাড়িতে করে এক ব্যক্তি তাঁর পিছু নেয়। অভিযোগ, গাড়ির ভেতর ওই ব্যক্তি সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় ছিলেন এবং তরুণীকে উদ্দেশ্য করে কুরুচিকর অঙ্গভঙ্গি করতে থাকেন। বারংবার ওই ব্যক্তি তাঁকে ডাকার চেষ্টা করেন এবং গাড়িটি তাঁর খুব কাছে নিয়ে আসেন।
তরুণীর দাবি, প্রকাশ্য রাস্তায় এই ঘটনা ঘটলেও সেই সময় কেউ তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেননি।

গোটা ঘটনাটি জানিয়ে ওই তরুণী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। হেব্বাগোডি থানার এক পুলিশ কনস্টেবল স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি জানতে পারেন। এরপরই পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তে নামে।

তরুণী ত্রিপুরার বাসিন্দা এবং বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন। হেব্বাগোডি থানায় ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৭৫ (যৌন হেনস্থা) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত এবং গ্রেফতার করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

একজন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক জানিয়েছেন, “আমরা অভিযোগকারিণীর সঙ্গে যোগাযোগ করেছি এবং তাঁর বিস্তারিত বয়ান নথিভুক্ত করা হয়েছে। দোষীকে ধরতে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।” এই ঘটনাটি মহানগরে নারী সুরক্ষা নিয়ে ফের বড়সড় প্রশ্ন তুলে দিল।

Releated Posts

রাজ্যে ৬.৪৮ লক্ষেরও বেশি গ্রামীণ পরিবার নিরাপদ পানীয়জলের সুবিধা পাচ্ছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: ত্রিপুরায় জল সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সর্বজনীন করার লক্ষ্যে জল জীবন মিশন…

ByByReshmi Debnath Apr 29, 2026

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে, খোলা থাকছে স্কুল-কলেজ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ এপ্রিল: বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি আরও খারাপ হলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে,…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

অবসরপ্রাপ্ত হোমগার্ডদের ভাতা বৃদ্ধির দাবি, পুলিশ মহা নির্দেশকের দ্বারস্থ প্রতিনিধি দল

আগরতলা, ২৯ এপ্রিল: দীর্ঘ বছর পুলিশের সঙ্গে কাজ করার পরও বর্তমানে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন অবসরপ্রাপ্ত…

ByByReshmi Debnath Apr 29, 2026

বৃষ্টিতে আগরতলা-খোয়াই জাতীয় সড়কের বেহাল দশা, ড্রজার দিয়ে পারাপার যানবাহন

আগরতলা, ২৯ এপ্রিল : টানা বৃষ্টিতে বিপর্যস্ত আগরতলা-খোয়াই জাতীয় সড়ক। সড়কের একাধিক অংশে জল জমে ও কাদায় পরিণত…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top