News Flash

  • Home
  • খেলা
  • আইসিসি টেস্ট সেরা বোলার অ্যান্ডরসন, দ্বিতীয় অশ্বিন
Image

আইসিসি টেস্ট সেরা বোলার অ্যান্ডরসন, দ্বিতীয় অশ্বিন

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : আইসিসি টেস্ট সেরা বোলার জেমস অ্যান্ডারসন। তালিকায় দ্বিতীয় স্থানে রবিচন্দ্রন অশ্বিন। প্রথম দশে জায়গা হয়েছে রবীন্দ্র জাদেজার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ রিপোর্ট সব দিক থেকেই চমকপ্রদ। গত চার বছর ধরে টেস্ট সেরার জায়গা দখল করে রেখেছিলেন প্যাট কামিংস। তাকে সরিয়ে প্রথম স্থান দখল করেছেন ইংল্যান্ডের এই বোলার। পেয়েছেন ৮৬৬ পয়েন্ট। গত চার বছর ধরে প্রথম স্থান দখল করে থাকা কামিংস চলে গিয়েছে তৃতীয়স্থানে। দ্বিতীয়স্থানে উঠে এসেছেন রবিচন্দ্রণ অশ্বিন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পারফরম্যান্সের দৌলতে জেমস অ্যান্ডারসন প্রথম স্থানে উঠে এসেছেন। প্রথম টেস্টে জেমস অ্যান্ডরসন নিয়েছিলেন সাত উইকেট। তার সেই দুরন্ত বোলিংয়ের দৌলতে ইংল্যান্ড প্রথম টেস্টে জয়ী হয় ২৬৭ রানে।

টেস্টে সেরা বোলারের তালিকা প্রকাশের দিনেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল প্রকাশ করেছে সেরা ব্যাটারের তালিকা। সেরা টেস্ট ব্যাটার অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। দ্বিতীয়স্থানে স্টিভ মিথ। স্টিভ মিথের পরেই তালিকায় নাম রয়েছে পাক অধিনায়ক বাবর আজমের। গাড়ি দুর্ঘটনায় আহত ঋষভ পন্থ ধরে রেখেছেন ষষ্ঠস্থান। ঋষভের পরেই নাম রোহিতের।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top