নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷ হিংসার বিষে মরল মাছ৷ শাসক দলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের পুকুরে বিষ দিল দুষৃকতিকারীরা৷ ঘটনা বিশালগড় থানাধীন নোয়াপাড়া এলাকায়৷
সোমবার সকালে রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ড নোয়াপাড়া এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য জাহাঙ্গীর আলম দেখতে পান তার পুকুরে বিষ ঢেলে দেওয়া হয়েছে৷তাতে পুকুরের সব মাছ মরে জলে ভেসে উঠছে৷ খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ পুলিশ ঘটনস্থলে গিয়ে একটি মামলা নথিভুক্ত করেছে৷ জাহাঙ্গীর আলম পেশায় কৃষক৷ গত ১৬ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন রাতেও জাহাঙ্গীর আলমের বাড়ির একটি খড়ের গাদায় আগুন লাগিয়েছিল দুষৃকতিকারীরা৷ তিনি এখন শাসক দলের হয়ে কাজ করেন না৷ অসংখ্য করা হচ্ছে এ জন্যই তার উপর বার বার আঘাত আনার চেষ্টা চলছে৷ পর পর দুটি ঘটনায় ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত চাষী জাহাঙ্গীর আলম৷ প্রশাসনিক সহায়তার জন্য আবেদন জানিয়েছেন তিনি৷ পরপর এসব ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ অবিলম্বে দুষৃকতিকারীদের চিহ্ণিত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ এলাকায় শান্তি সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করার জন্য একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে বলেও এলাকাবাসী অভিযোগ করেছেন৷৷ এলাকায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা না হলে যেকোনো সময় বড় ধরনের হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত হতে পারে বলেও তারা আশঙ্কা ব্যক্ত করেছেন৷

শাসক দলের নেতার পুকুরে বিষ
Tags:
Releated Posts
২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস
আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…
চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

















