News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চাকুরীচ্যুত শিক্ষকদের বাড়িতে হামলার প্রতিবাদে ডিজিপি অফিস ঘেরাও করে বিক্ষোভ
Image

চাকুরীচ্যুত শিক্ষকদের বাড়িতে হামলার প্রতিবাদে ডিজিপি অফিস ঘেরাও করে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী৷৷ মোহনপুরে বৃহস্পতিবার রাতে চাকুরিচ্যুত শিক্ষকের বাড়িতে হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শুক্রবার রাজ্য পুলিশের সদর কার্যালয়ে প্রতিবাদ বিক্ষোভ সংঘটিত করেছে চাকুরিত শিক্ষকদের যৌথ সংগঠন৷
নির্বাচনী সন্ত্রাসে দিকে দিকে আক্রান্ত চাকুরিহারা শিক্ষকরা৷ শুক্রবার রাজ্য পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে তীব্র প্রতিবাদ জানায় জয়েন্ট মুভমেন্ট কমিটি ১০ হাজার ৩২৩ -এর চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা৷চাকুরিচ্যুত শিক্ষক সত্যজিৎ দে -র মোহনপুরস্থিত বাড়িতে দুষৃকতিকারীদের হামলার প্রতিবাদে রাজ্য পুলিশের সদর কার্যালয় ঘেরাও করল জে এম সি  ১০,৩২৩৷ অভিযোগ বৃহস্পতিবার ভোট সম্পূর্ণ হওয়ার পর রাজনৈতিক নেতৃত্বদের ইন্ধনে সন্ত্রাসবাদীরা ১০৩২৩ চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের উপর আক্রমণ সংগঠিত করছে৷  ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ সংগঠিত করে তছনছ করে দেয় তার বাড়ি৷ একইভাবে ভোটের দিন অর্থাৎ বৃহস্পতিবার ভোট সম্পূর্ণ হওয়ার পর রাতের বেলা দশটা নাগাদ ১০,৩২৩ -এর শিক্ষক সত্যজিৎ দে -র বাড়িতে অর্ধ শতাধিক সন্ত্রাসবাদী ১৪৪ ধারার মধ্যেও প্রার্থীর নির্দেশে হামলা চালায়৷ কোনক্রমে বাড়ি ছেড়ে পালিয়ে প্রান বাঁচায় চাকরি হারা শিক্ষকের পরিবার৷ এই ঘটনার পর পুলিশকে জানানো হলেও এখন পর্যন্ত কোন দুষৃকতী গ্রেফতার হয়নি৷ তাই পশ্চিম জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করা জন্য এই ঘেরাও বলে জানান চাকরিচ্যুত শিক্ষক বিজয় কৃষ্ণ সাহা৷   পরবর্তী সময়ে পুলিশের আশ্বাস পেয়ে ঘেরাও প্রত্যাহার করে ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা৷ চাকরিচ্যুত শিক্ষক সংগঠনের তরফ থেকে  স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এ ধরনের হামলা পদ্ধতি বন্ধ না হলে তারা বৃহত্তর আন্দোলনের শামিল হতে বাধ্য হবেন৷৷ বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে তারা বলেন তারা ২০১৮ সালে নির্বাচনে ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল চাকরিচ্যুত শিক্ষকদের চাকরিতে ফিরিয়ে নেওয়া হবে৷৷ তাদেরকে চাকুরিতে ফিরিয়ে নেওয়ার বদলে তাদের ওপর ক্রমাগত আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়৷৷ পুলিশ লেলিয়ে দিয়ে তাদের গণতান্ত্রিক আন্দোলন স্তব্ধ করে দেওয়া হয়৷৷ এর প্রতিবাদে তারা বিজেপিকে ভোট না দেওয়ার আহবান জানায়৷ সে কারণেই চাকরি চ্যুত শিক্ষকদের বাড়িঘরে হামলা হুজ্জতি শুরু হয়েছে বলে সংগঠনের তরফ থেকে অভিযোগ করা হয়েছে৷ পুলিশ এ ব্যাপারে অনুযায়ী য়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে তারা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুশিয়ারি দিয়েছে৷

Releated Posts

রাজ্যে পড়াশুনা, খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা কোনও ক্ষেত্রেই প্রতিভার অভাব নেই: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট: যুব সমাজের মধ্যে নেশা, এইডস, সামাজিক কুসংস্কার, বাল্যবিবাহ কিংবা সামাজিক অবক্ষয়, গার্হস্থ্য হিংসার মতো…

ByByReshmi Debnath Aug 22, 2026

দিল্লিতে বিজেপির নতুন টিমের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, ২২ আগস্ট: বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে দলের সদ্য গঠিত নতুন টিমের সঙ্গে শনিবার দিল্লিতে দলীয়…

ByBySandeep Biswas Aug 22, 2026

উত্তরবঙ্গের পাহাড়ে ‘স্থায়ী রাজনৈতিক সমাধান’, মধ্যস্থতাকারীর নেতৃত্বে নতুন কমিটি গঠন কেন্দ্রের

কলকাতা, ২২ আগস্ট (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়ংকে ঘিরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার ‘স্থায়ী সমাধান’ খুঁজতে…

ByBySandeep Biswas Aug 22, 2026

৯০০ আধিকারিক, ১৫৪টি শাখা, ১৫ হাজার কোটি টাকার ব্যবসা: গ্রামীণ ব্যাঙ্কের অগ্রগতির প্রশংসায় সুশান্ত

আগরতলা, ২২ আগস্ট: ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের ধারাবাহিক সাফল্য ও সম্প্রসারণের ভূয়সী প্রশংসা করলেন পরিবহণ ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top