News Flash

Image

ছাত্রীর পথ আটকে হামলা রামপুরহাটে

রামপুরহাট, ১৫ ফেব্রুয়ারি (হি. স.) : স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাধ্যমিকের এক ছাত্রীর উপর চড়াও হল চার–পাঁচ জন যুবক । ছাত্রী পালানোর চেষ্টা করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও হাতে আঘাত করে। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।রামপুরহাট শহরের প্রান কেন্দ্রে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ।সন্ধ্যায় মূল অভিযুক্তকে আটক করে পুলিশ।

Iটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট শহরে প্রান কেন্দ্র স্কুল পাড়ায় । ওই ছাত্রীর বাড়ি রামপুরহাট শহরের ভাঁড়শালা মসজিদ পাড়ায়। বুধবার দুপুরে রামপুরহাট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিকের অ্যাডমিড কার্ড নিয়ে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। স্কুল থেকে মহকুমা শাসকের বাংলোর গা ঘেঁষে যাওয়া রাস্তা ধরে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। ঐ রাস্তা টি অত্যন্ত জনবহুল। ঐ রাস্তার পাশেই জিতেন্দ্র লাল গ্রন্থাগার, সমবায় ব্যাঙ্ক, খাদ্য দফতরের অফিস। কাছেই জিতেন্দ্র লাল বিদ্যাভবন। এরকম একটি জনবহুল রাস্তার উপর চার-পাঁচ দুষ্কৃতী ঐ ছাত্রীর রাস্তা আটকায়।মুখে রুমাল বেঁধে ঐ ছাত্রী কে থামতে বলে। ছাত্রীটি ওদের কে দেখে পিছন ঘুরে দৌড়তে থাকে। পালানোর জন্য মরিয়া চেষ্টা করলে ঐ দুস্কৃতিরা পিছন ধাওয়া করে। ধারালো অস্ত্র দিয়ে ছাত্রী টির গলায় ও হাতে আঘাত করে। ছাত্রীটি রক্তাক্ত অবস্থায় প্রান বাঁচাতে চিৎকার শুরু করে। লোকজন জড়ো হতেই দুষ্কৃতীরা বাইক নিয়ে পালিয়ে যায়।

ওই ছাত্রী টি জানায়, “ওদের প্রত্যেকের মুখ রুমাল দিয়ে বাঁধা ছিল। তবে একজন তার পরিচিত মনে হয়েছে। কারণ এর আগেও ওই ছেলেটি একাধিকবার উত্যক্ত করেছে। সেই আরও কয়েকজন কে নিয়ে এসে আমাকে রাস্তায় আটকায়। আমাকে ওরা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ।”

ছাত্রীর মা বলেন, “ সিটন শেখ নামে একটি ছেলে মাঝে মধ্যেই মেয়েকে উত্যক্ত করত। মেয়ে বাড়িতে সেকথা জানিয়েছিল। আজ স্কুলে অ্যাডমিড কার্ড আনতে গিয়েছিল। বাড়ি ফেরার পথেই ওরা হামলা চালানো। এর আগেও একদিন গৃহশিক্ষকের কাছ থেকে ফিরছিল। তখন ওকে ঘিরে ধরে বলেছে বিয়ে না করলে মুখে অ্যাসিড ছুঁড়ে দেব। সিটন বলে ওই ছেলেটাই মেয়ের উপর হামলা চালিয়েছে। আমরা চাই সিটনকে গ্রেফতার করে বাকিদের বের করা হোক”।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মল্লিকা হালদার বলেন, “খুবই ভয়ঙ্কর ঘটনা। আমাদের স্কুলে ছাত্রীদের অনেক চাপ। মাঝে মধ্যে স্কুলের বাইরে কাউকে ঘোরাঘুরি করতে দেখলে পুলিশে খবর দিই। পুলিশ মাঝে মধ্যে টহল দেয়। তবে আমি বলব অভিভাবকরা মেয়েদের নিয়ে যাওয়া আসা করুক”।

Releated Posts

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026

লালবাজারের সেন্ট্রাল লক-আপে বসছে অত্যাধুনিক সিসিটিভি, নজরদারি জোরদারে কলকাতা পুলিশের উদ্যোগ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সেন্ট্রাল লক-আপে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে অত্যাধুনিক…

ByByNews Desk Aug 3, 2026

বিহারে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস): বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার ভোর প্রায় ৩টা ২৫…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top