News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লেফুঙ্গায় মথার বাইক র্যালী নিয়ে অসন্তোষ
Image

লেফুঙ্গায় মথার বাইক র্যালী নিয়ে অসন্তোষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ সোমবার থেকে সমস্ত ধরনের বাইক র্যালী নিষিদ্ধ করেছে কমিশন৷ কোন ধরনের অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়৷ অথচ এরই মধ্যে এদিন লেফুঙ্গা সুকল মাঠ থেকে বাইক রা্যলী করল ২ মোহনপুর বিধানসভা কেন্দ্রের তিপ্রা মথা দলের মনোনীত প্রার্থী তাপস দে৷ বাইক র্যালীর শুরুর আগে তিনি অভিযোগ করেন মোহনপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বাইক র্যালীর অনুমতি প্রদান করা হয়৷ রবিবার আচমকা সেই বাইক র্যালীর অনুমতি প্রত্যাহার করা হয়৷ এই নিয়ে এ আর ও-র সঙ্গে কথা হয়৷ বহু ক্ষন পর বাইক র্যালীর অনুমতি প্রদান করে৷ তিনি প্রশ্ণ তোলেন এই ধরনের দ্বিচারিতা থেকে স্পষ্ট মহকুমা প্রশাসন নির্বাচন সঠিক ভাবে হোক চায় না৷ একাংশ কর্মী এই ক্ষেত্রে জটিলতা তৈরি করছে৷ তিপ্রা মথার জয় নিশ্চিত৷ কোন চেষ্টা করে মথার প্রার্থীদের জয়কে রোখা যাবেনা৷

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top