News Flash

  • Home
  • দেশ
  • মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকের ঘাটতি নিয়ে অভিযোগ সুকান্তর
Image

মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকের ঘাটতি নিয়ে অভিযোগ সুকান্তর

কলকাতা, ৮ ফেব্রুয়ারি (হি. স.) : কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেফ্রোলজি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি নিয়ে তৈরি হয় জটিলতা। বুধবার বিষয়টি নিয়ে টুইট করেছেন বিজেপি-র পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।

সুকান্তবাবু লিখেছেন, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের আউটডোর রোগীদের কোনও টিকিট দেওয়া হবে না। এই বিভাগে নিযুক্ত ডাক্তারকে এসএসকেএম হাসপাতালে বদলি করা হয়েছে রোগীদের স্থির রেখে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও স্বাস্থ্যমন্ত্রী। লজ্জা!”

এ দিন অবশ্য জটিলতা কাটাতে উদ্যোগ নেয় স্বাস্থ্য দফতর। দুপুরেই সেই নির্দেশ জারি করা হয়। এসএসকেএম হাসপাতাল এবং এনআরএস মেডিক্যাল কলেজ থেকে দুজন বিশেষজ্ঞকে দ্রুত কলকাতা মেডিক্যাল কলেজের নেফ্রোলজি বিভাগে যোগ দেওয়ার জন্য নির্দেশ জারি করা হয়। কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ বলে, চিকিৎসকরা এলেই পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে।

এর আগে জানানো হয়, কলকাতা মেডিক্যাল কলেজে নেফ্রোলজি বিভাগের আউটডোরে টিকিট কাটা হবে না। তা নিয়েই তৈরি হয় জটিলতা। প্রাথমিকভাবে কর্তৃপক্ষের তরফে মেডিসিন বিভাগের ৪ জন চিকিৎসকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পাঠানো হয়। এর পর নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দফতর। কর্তৃপক্ষের আশা, দুই চিকিৎসক যোগ দিলেই পরিস্থিতি আগের মতো স্বাভাবিক হয়ে যাবে।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top