News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিভিন্ন দাবীতে সরকারের দৃষ্টি আকর্ষণ করল প্রাক্তন প্যারামিলিটারীরা
Image

বিভিন্ন দাবীতে সরকারের দৃষ্টি আকর্ষণ করল প্রাক্তন প্যারামিলিটারীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারী৷৷ অবসরপ্রাপ্ত সেনা ও আধা সেনা বাহিনীর জোয়ানরা বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে৷ বুধবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তারা তাদের দাবী সনদ তুলে ধরেন৷ প্রাক্তন প্যারামিলিটারী ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কনফেডারেশন বুধবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন৷
বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, সিআইএসএফ, এসএসবি এবং  আসাম রাইফেলসহ সহ সবগুলি প্যারা মিলিটারি ফোর্সের যৌথ এই সংগঠন দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারের কাছে বিভিন্ন দাবি জানিয়ে আসছে৷ কিন্তু তাদের নূ্যনতম সমস্যাগুলো সমাধানের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না৷  সে কারণেই সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দাবি সনদ কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে উপস্থাপন করা হয়৷ বিধানসভা নির্বাচন শেষে নতুন সরকার গঠিত হলে সরকারের কাছে তারা লিখিতভাবে দাবী সনদ তুলে দিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে প্রেরণের অনুরোধ জানাবেন৷  রাজ্য ও কেন্দ্রীয় সরকারের এক্তিয়ারভুক্ত বিষয়গুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করার জন্য সংগঠনের নেতৃবৃন্দ আবেদন জানিয়েছে৷ সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য জানান সংগঠনের সভাপতি গৌতম সিং৷

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top