News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কর্মীদের বিরুদ্ধে মিথা মামলা প্রত্যাহারের দাবীতে বাম কংগ্রেসের ধর্মনগর থানা ঘেরাও
Image

কর্মীদের বিরুদ্ধে মিথা মামলা প্রত্যাহারের দাবীতে বাম কংগ্রেসের ধর্মনগর থানা ঘেরাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারী৷৷  কর্মীদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ধর্মনগর থানার ওসিকে অপসারণের দাবিতে বামফ্রন্ট এবং কংগ্রেসের পক্ষ থেকে  ধর্মনগর থানার সামনে ধর্না সংগঠিত করা হয়৷  বুধবার ধর্মনগর পুলিশ স্টেশন এর সামনে বামফ্রন্ট এবং কংগ্রেসের পক্ষ থেকে তাদের কর্মীদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে  ধার্ণা সংঘটিত হয়৷ ধর্মনগর থানার ওসি পরিকল্পিতভাবে বিরোধী দলের কর্মীদের  বিরুদ্ধে মিথ্যা মামলা নথিভুক্ত করছেন বলে অভিযোগ করা হয়৷ তার বিচার চেয়ে এবং ওসির অপসারণ চেয়ে বাম কংগ্রেসের পক্ষ থেকে  প্রতিবাদ ধর্না সংঘটিত হয়৷ বামফ্রন্টের পক্ষে উপস্থিত ছিলেন উত্তর জেলা বামফ্রন্টের সাধারণ সম্পাদক অমিতাভ দত্ত এবং কংগ্রেস দলের ৫৬ বিধানসভা কেন্দ্রের প্রার্থী চয়ন ভট্টাচার্য সহ অন্যান্য  সমর্থকরা৷ প্রায় আধাঘন্টা এই ধর্না চলার পর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা ঘটনাস্থলে পৌঁছান এবং সম্পূর্ণ ঘটনাটি তদন্তক্রমে দেখবেন বলে আশ্বাস দন৷ তারপর ধর্মনগর থানা ধর্না মুক্ত হয়৷ ধর্নাকারীদের পক্ষ থেকে জানানো হয় অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন৷ নির্বাচন কমিশনের উপর আস্থা রেখে গণতান্ত্রিক উপায়ে তারা তাদের আন্দোলন গড়ে তুলবেন বলে জানান৷

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top