News Flash

Image

বিরোধীদের একজোট হতে আহ্বান গণমঞ্চের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারী৷৷ বিজেপিকে রুখার জন্য বিরোধীদের এক জোট হতে হবে৷ বুধবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এমনটা জানান গণ মঞ্চের কার্যকরী সভাপতি সুব্রত ভৌমিক৷ গত ৫ বছরে যতগুলি নির্বাচন হয়েছে প্রতিটি নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে৷ বুধবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এমনটা জানান গণ মঞ্চের কার্যকরী সভাপতি সুব্রত ভৌমিক৷  সাংবাদিক সম্মেলনে গণ মঞ্চের কার্যকরী সভাপতি সুব্রত ভৌমিক জানান বিরোধী কোন দল একক ভাবে বিজেপিকে পরাজিত করতে পারবে না৷ বিজেপিকে রুখার জন্য বিরোধীদের এক জোট হতে হবে৷ তার জন্য নির্বাচনের আগে সকল বিরোধী দল গুলিকে আলোচনায় বসা প্রয়োজন৷ যে কেন্দ্রে যে দলের প্রার্থী বিজেপিকে পরাজিত করতে পারবে, সেই প্রার্থীকে সকলে সমর্থন করতে হবে৷ এইদিনের সাংবাদিক সম্মেলনে গণ মঞ্চের কার্যকরী সভাপতি সুব্রত ভৌমিকের সাথে উপস্থিত ছিলেন বনমালিপুর বিধানসভা কেন্দ্রের গণ মঞ্চের প্রার্থী ব্রজলাল দেবনাথ সহ অন্যান্যরা৷

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top