News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৪৯ ছাওমনু বিধানসভা কেন্দ্র : বিজেপি-মথার লড়াইয়ে সিপিএমের অবস্থান চমক সৃষ্টি করতে পারে
Image

৪৯ ছাওমনু বিধানসভা কেন্দ্র : বিজেপি-মথার লড়াইয়ে সিপিএমের অবস্থান চমক সৃষ্টি করতে পারে

আমবাসা(ত্রিপুরা), ৭ ফেব্রুয়ারি (হি. স.): ভোট মানেই নিজ নিজ দল ও প্রার্থির সমর্থনে প্রচার। ভোট মানেই বিরোধিদলগুলোর পক্ষ থেকে সরকার ও পুলিশকে দোষারোপ করা। ভোট মানেই নিরাপত্তাহীনতার জিগির তোলা। কিন্তু এবছর হাই প্রোফাইল বিধানসভা ভোটে এখনও পর্যন্ত কোন বিরোধী দল নিরাপত্তাহীনতা বা পুলিশি ব্যর্থতার অভিযোগ আনতে পারে নি। বিগত আড়াই বা তিন দশকের রাজ্য বিধানসভার ভোটের ইতিহাসে গোটা রাজ্যের সঙ্গে ধলাই জেলা ও বিশেষ করে নজরকাড়া ৪৫ কমলপুর কেন্দ্রে এই চিত্রপট পরিবর্তনের কৃতিত্ব অবশ্যই পুলিশের।

মনিতেই পুলিশের কাজ একটি থ্যাঙ্কলেস জব। পুলিশ সাফল্য অর্জন করলে বলা হয় এটা তাদের কর্তব্য। আর কোথাও খামতি হলে তাদের ব্যর্থতা। কিন্তু বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার আগে থেকেই জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকে শুরু করে কমলপুর মহকুমায় ৪৫ কমলপুর, ৪৬ সুরমা এবং ৪৭ আমবাসা কেন্দ্রের একটি অংশে মহকুমা পুলিশ আধিকারিক শঙ্কর চন্দ্র দাসের তৎপরতায় শান্তি বজায় রয়েছে। প্রতিবার ভোট আসলে যে ৪৬ সুরমায় খুন খারাপি, হামলা বিগত বাম আমলে এক নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছিল সেখানে একটি মাত্র হত্যাকান্ড সংঘটিত হয়েছে। তাও পুলিশ ৭২ ঘন্টার মধ্যে মথার নেতা প্রণজিৎ নমশূদ্রের হত্যায় জড়িত সকল আসামিকে গ্রেফতার করে এই হত্যাকান্ড নিয়ে রাজনীতির জল ঘোলা করার সমস্ত অপপ্রয়াস বন্ধ করে দিয়েছে। প্রতিদিন ও রাতে খোদ মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে ফ্ল্যাগ মার্চ ও রুট মার্চ চলছে। মানুষ নির্বিঘ্নে ভোট দানের বিষয়ে পুরো আশ্বস্ত হতে পারছেন। এ বিষয়ে মহকুমা পুলিশ আধিাকরিক শঙ্কর চন্দ্র দাস একটা বিষয় নিশ্চিত করেছেন যে প্রত্যেক মতদাতা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে তাদের ভোট প্রদাণ করতে পারেন। আর সেই প্রচেষ্টা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার তৎপরতা ভোট দানের পরই শুধু নয় ফলাফল ঘোষণার পরও জারি থাকবে বলে জানান হয়েছে।

তবে গণতন্ত্রের এই উৎসবে এই সাফল্যের জন্য কৃতিত্বের ভাগ পুলিশকে এখনও পর্যন্ত কিন্তু দিচ্ছে না কোন রাজনৈতিক দল।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top