News Flash

  • Home
  • প্রধান খবর
  • নতুন শিল্প ও বৈদ্যুতিক যানের নীতি অনুমোদন করেছে পঞ্জাব মন্ত্রিসভা
Image

নতুন শিল্প ও বৈদ্যুতিক যানের নীতি অনুমোদন করেছে পঞ্জাব মন্ত্রিসভা

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-এর সভাপতিত্বে শুক্রবার পঞ্জাব মন্ত্রিসভা নতুন শিল্প ও বৈদ্যুতিক যানের নীতি অনুমোদন করেছে বলে অর্থমন্ত্রী হরপাল সিং চিমা জানিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, পঞ্জাব ইলেকট্রিক ভেহিকেল পলিসি এবং নতুন ইন্ডাস্ট্রিয়াল পলিসি, দুটো নীতিই মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে।

মোহালিতে আগামী ২৩-২৪ ফেব্রুয়ারি রাজ্য সরকার আয়োজিত বিনিয়োগকারীদের শীর্ষ সম্মেলন। আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী আমান অরোরা এদিন উপস্থিত ছিলেন। তিনি বলেন, নতুন শিল্প নীতি পঞ্জাবকে একটি প্রিয় বিনিয়োগের জায়গাতে নিয়ে যাবে। মুখ্যমন্ত্রী স্বয়ং সম্প্রতি বিনিয়োগ সংগ্রহের জন্য দেশের কয়েকটি রাজ্য সফর করেছেন।
নতুন শিল্প নীতি প্রণয়নের বিষয়ে কথা বলতে গিয়ে অরোরা বলেন, শিল্পের বিভিন্ন স্টেকহোল্ডারদের পরামর্শ অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি কম বিদ্যুতের হার সহ শিল্পগুলিকে দেওয়া বিভিন্ন প্রস্তাবের কথাও বলেছেন। অরোরা আরও বলেন, বৈদ্যুতিক যানবাহনগুলি ভবিষ্যত এবং সরকার ইতিমধ্যেই গাড়ি স্ক্র্যাপিং নীতির অধীনে বৈদ্যুতিক যানবাহনে স্যুইচ ওভার করার ঘোষণা করেছে।

Releated Posts

২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার মামলাগুলি পুনরায় খোলার নির্দেশ পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের

কলকাতা, ১৩ মে : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের বিজেপি সরকার ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ঘটে যাওয়া…

ByByTaniya Chakraborty May 13, 2026

প্রশাসনে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালুর ভাবনা অন্ধ্রপ্রদেশে, জানালেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ১৩ মে : প্রশাসনিক ক্ষেত্রেও ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি থেকে কাজের সংস্কৃতি চালু করার পরিকল্পনার কথা…

ByByTaniya Chakraborty May 13, 2026

মন্ত্রীরা ও আমলাদের বিদেশ সফর বাতিলের নির্দেশ মুখ্যমন্ত্রী ফড়নবীসের

মুম্বই, ১৩ মে (আইএএনএস): প্রশাসনিক মিতব্যয়িতার পথে বড় পদক্ষেপ নিল দেবেন্দ্র ফড়নবীসের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার। বুধবার মুখ্যমন্ত্রী রাজ্যের…

ByByTaniya Chakraborty May 13, 2026

বারবার নিট প্রশ্নফাঁস নিয়ে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের আর্জি সুপ্রিম কোর্টে, এনটিএ ভেঙে নতুন সংস্থা গঠনের দাবি

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : বারবার নিট পরীক্ষার প্রশ্নফাঁস, ভুয়ো পরীক্ষার্থী চক্র এবং জাতীয় পরীক্ষার স্বচ্ছতা নিয়ে গুরুতর…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top