News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতীয় ও আমেরিকার আইন ভঙ্গ করেছেন আদানি : রাহুল গান্ধী 
Image

ভারতীয় ও আমেরিকার আইন ভঙ্গ করেছেন আদানি : রাহুল গান্ধী 

নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): ঘুষ-কাণ্ডে নাম জড়ানোর পরেই শিল্পপতি গৌতম আদানিকে গ্রেফতার করার দাবি তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ তুলে বললেন, “আদানিকে সুরক্ষা দিচ্ছেন প্রধানমন্ত্রী।” আমেরিকায় গৌতম আদানি-সহ সাত জনের বিরুদ্ধে কোটি কোটি টাকার ঘুষ এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। অভিযোগ ঘিরে শোরগোল শুরু হতেই বৃহস্পতিবার দুপুরে কংগ্রেস সদর দফতরের সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাহুল গান্ধী।

তিনি বলেছেন, “এটা এখন বেশ স্পষ্ট এবং আমেরিকায় প্রতিষ্ঠিত যে মিস্টার আদানি ভারতীয় এবং আমেরিকার আইন ভঙ্গ করেছেন। আমেরিকায় তাকে অভিযুক্ত করা হয়েছে। আমি ভাবছি কীভাবে মিস্টার আদানি এদেশে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন। মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করা হয়েছে, আদানি দৃশ্যত ২০০০ কোটি টাকার কেলেঙ্কারি করেছে এবং সম্ভবত আরও একাধিক, কিন্তু সে মুক্তভাবে চলছে। প্রধানমন্ত্রী মিস্টার আদানিকে রক্ষা করছেন এবং প্রধানমন্ত্রী মিস্টার আদানির সঙ্গে দুর্নীতিতে জড়িত।”

রাহুল গান্ধী আরও বলেছেন, “আমরা এই বিষয়টি উত্থাপন করছি। এই বিষয়টি উত্থাপন করা বিরোধী দলনেতা হিসাবে আমার দায়িত্ব। প্রধানমন্ত্রী মোদী এই মানুষটিকে ১০০ শতাংশ রক্ষা করছেন। এই ব্যক্তি দুর্নীতির মাধ্যমে ভারতের সম্পদ অর্জন করেছেন। তিনি বিজেপিকে সমর্থন দেন, এটা প্রতিষ্ঠিত। জেপিসি আমাদের দাবি, কিন্তু আমরা চাই আদানিকে গ্রেফতার করা হোক। কিন্তু আমরা জানি যে তাকে গ্রেফতার করা হবে না, কারণ ভারতের প্রধানমন্ত্রী আদানিকে সমর্থন করেন, তিনি তার রক্ষক।”

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top