News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হাসপাতালে দ্বিতল ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা পুলিশ কর্মীর স্ত্রীর
Image

হাসপাতালে দ্বিতল ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা পুলিশ কর্মীর স্ত্রীর

আগরতলা, ২১ নভেম্বর : জিবি হাসপাতালে দ্বিতল ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক পুলিশ কর্মীর স্ত্রী। ঘটনাকে ঘিরে হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগী ও স্বাস্থ্য কর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, জিবি হাসপাতালে দোতালায় মেডিসিন বিভাগে ভর্তি ছিলেন ওই মহিলা। ইতিপূর্বে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। এই বিষের প্রভাব কাটাতেই তাকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছিল। আজ দ্বিতীয়বার হাসপাতালের দ্বিতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি।

পুলিশ কর্মীর স্ত্রী তথা এক সন্তানের জননীর পরপর দুইবার এইরূপ চরম পদক্ষেপ গ্রহণ নিয়ে হাসপাতালে কর্মরত অনেকের মনেই প্রশ্ন উঠছে। মেডিসিন বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক জানান, ওই মহিলার শরীরে অভ্যন্তরীণ কোনো চোট পাওয়া যায়নি। বর্তমানে তিনি কিছুটা ধাতস্থ হয়েছেন।

তিনি আরো বলেন, মহিলার পরিবারের সদস্যদের বা তার স্বামীকে এইরূপ আচরণের কারও সম্পর্কে কিছু জিজ্ঞেস করা হয়নি। তবে এই রোগীর কোনো মানসিক অস্থিরতার সমস্যা থাকতে পারে ধারণা করছেন চিকিৎসকরা।রোগীর স্বামী জানান, সকালেও তাঁর স্ত্রী হাসি খুশি সবার সাথে কথা বলছিলেন।

কিন্তু হঠাৎ করে ঝাঁপ দিতে গেলে তিনি স্ত্রীকে ধরে আটকানোর চেষ্টা করেন। কিন্তু তাকে ধাক্কা মেরে সেই মহিলা নিচে ঝাঁপ দেয় বলে জানান তিনি।

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top