News Flash

  • Home
  • দেশ
  • কেন্দ্রীয় সরকারের দ্বারা অবহেলিত কেরল : পিনারাই বিজয়ন 
Image

কেন্দ্রীয় সরকারের দ্বারা অবহেলিত কেরল : পিনারাই বিজয়ন 

তিরুবনন্তপুরম, ২১ নভেম্বর (হি.স.): কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বৃহস্পতিবার বিজয়ন অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকারের দ্বারা অবহেলিত কেরল। তিনি বলেছেন, “কেরলের চাহিদা কার্যকরভাবে সংসদে উপস্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যবশত, কেন্দ্র থেকে অবহেলার সম্মুখীন হচ্ছে কেরল। ঋণ গ্রহণের সীমা মারাত্মকভাবে কাটা হয়েছে, যা রাজ্যের আর্থিক পরিকল্পনাকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। মুন্ডক্কাই এবং চুরমালা বিপর্যয়গুলি ছিল দেশের সবচেয়ে খারাপ দুর্যোগগুলির মধ্যে একটি।”

কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন আরও বলেছেন, “কেন্দ্রের কাছে আমাদের প্রয়োজনীয়তা স্পষ্টভাবে জানানো সত্ত্বেও, আমরা যে বিশেষ আর্থিক সাহায্যের অনুরোধ করেছি তা আমরা পাইনি। আমরা তাৎক্ষণিক এবং প্রত্যাশিত উভয় খরচ বিবেচনা করে ১,২২২ কোটি টাকার সহায়তা চেয়েছি। তবে কেন্দ্রের তরফ থেকে কোনও সদর্থক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এসডিআরএফ (স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড) বিশেষ সাহায্য নয় – এটি একটি নিয়মিত বরাদ্দ।”

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top